শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ মার্চ ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » করোনা : কিস্তি আদায় বন্ধ হয়নি, এনজিও’র কর্মকর্তা জনরোষের শিকার
প্রথম পাতা » খুলনা বিভাগ » করোনা : কিস্তি আদায় বন্ধ হয়নি, এনজিও’র কর্মকর্তা জনরোষের শিকার
সোমবার ● ৩০ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা : কিস্তি আদায় বন্ধ হয়নি, এনজিও’র কর্মকর্তা জনরোষের শিকার

---শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: করোনা পরিস্থিতির মধ্যেও সরকারি নির্দেশ অমান্য করে বাগেরহাটের চিতলমারীতে করোনার ক্রান্তিকালে কিস্তি আদায় করতে এসে ‘প্রদীপন’ নামে এক এনজিও’র কর্মকর্তা জনরোষের শিকার হয়েছেন।
আজ সোমবার (৩০ মার্চ) বেলা ১২ টায় উপজেলায় কুরমনি গ্রামে এ ঘটনা ঘটে। বাগেরহাটের ৯ উপজেলায় গ্রামীণ ব্যাংক কিস্তি আদায় বন্ধ করেনি। গত ২৫ মার্চও প্রতিষ্ঠানটি নির্বিঘ্নে কিস্তি উঠানোর কার্যক্রম চালিয়েছে।শুধু পৌর এলাকা নয় সারা বাগেরহাটে তারা কিস্তি আদায়ে নামেন।
ফিল্ড সুপার স্বীকার করেন যে, অফিস থেকে তাদেরকে কিস্তি আদায় না করার জন্য কোনো আদেশ দেয়নি। তাই বাধ্য হয়েই তারা কিস্তি আদায়ে নেমেছেন।এক গ্রাহক বলেন, আমরা এ দুর্যোগের সময় কিস্তি দিতে চাইনি। কিন্তু তারা বারবার বাড়িতে এসে কিস্তি আদায়ের জন্য চাপ সৃষ্টি করে এবং খেলাপির জন্য মামলার ভয় দেখিয়ে কিস্তি আদায়ের চেষ্টা করে।

এ সময় করোনার প্রভাবে অর্থনৈতিক ভাবে পঙ্গু হওয়া উত্তেজিত জনতা ইন্দ্রজিত রায় নামে ওই শাখা ব্যবস্থাপককে আটকে রেখে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দেন। সরকার কিস্তি আদায় বন্ধ ঘোষণা করলেও ওই এনজিও কর্মকর্তার এ রকম ঔদ্ধত্যপূর্ণ আচরণে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে পড়েছেন।

লোন গ্রহীতা ইতি বিশ্বাস জানান, তিনি এ বছরের ২৬ জানুয়ারী প্রদীপন চিতলমারী শাখা থেকে ৮০ হাজার টাকা লোন গ্রহন করেছিলেন। যার সার্ভিস চার্জ ১০ হাজার ৪৮০ টাকা এবং মাসিক কিস্তি ৮ হাজার টাকা। এ পর্যন্ত যথারীতি কিস্তির টাকা পরিশোধও করেছেন। কিন্তু গত কয়েকদিন করোনার কারণে ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ থাকায় তার স্বামী কোন আয় করতে পারেননি।

এরপরও বেশ কিছুদিন ধরে ওই এনজিওর মাঠকর্মী আশ্বাব আলী কিস্তির টাকার জন্য হুমকি-ধামকি দিয়ে আসছিল। কিন্তু টাকা না দিলে সোমবার বেলা ১২ টার দিকে প্রদীপন চিতলমারী শাখার ম্যানেজার ইন্দ্রজিত রায় কিস্তির টাকার জন্য চড়াও হন। এ খবর পেয়ে করোনার প্রভাবে অর্থনৈতিক ভাবে পঙ্গু হওয়া এলাকার উত্তেজিত জনতা ওই শাখা ব্যবস্থাপককে আটকে রেখে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দেন।

একই এনজিও’র অপর লোন গ্রহীতা শিপ্রা মন্ডল ও ডলি রাণী বিশ্বাস জানান, ওই এনজিওর সুরশাইল নামে একটি সমিতি রয়েছে। গত কয়েকদিন ধরে মাঠ কর্মী আশ্বাব আলী ও ম্যানেজার ইন্দ্রজিত রায় কিস্তির টাকার জন্য নানা ধরণের হুমকি-ধামকি দিয়ে আসছিল।

কুরমনি গ্রামের কৃষক অনুপ বিশ্বাস, রেজাউল দাড়িয়া, রাজু বিশ্বাস, অশোক বসু, সজল বসু, আকাশ মন্ডল, বৈদ্য নাথ বসুসহ অনেকে জানান, এ উপজেলায় সাতটি ব্যাংক, ২০-২৫ এনজিও এবং ১০০ টির কাছাকাছি সমবায় সমিতি রয়েছে। গ্রামের প্রতিটি কৃষক পরিবার কমপক্ষে ৪-৬টি এনজিও’র ঋণের জালে জড়িত। সরকারি ভাবে কিস্তি আদায় নিষিদ্ধ ঘোষণা করা হলেও অনেক এনজিও এভাবে ভয়-ভীতি দেখিয়ে লোন আদায় করছে। সরকারের এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া উচিত বলেও তারা দাবী করেন।

এ ব্যাপারে তরুণ সমাজ সেবক অনুকুল বসু জানান, অমানবিক এই ঘটনাটি শুনে তিনি সাথে সাথে ঘটনাস্থলে যান। বিষয়টি তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দিয়ে অবহিত করেন বলেও উল্লেখ করেন।

প্রদীপন চিতলমারী শাখার ম্যানেজার ইন্দ্রজিত রায় জানান, সরকারি ভাবে কিস্তি আদায় বন্ধ এটা তিনি জানেন না। এছাড়া তার উর্ধতন কর্তৃপক্ষ তাকে চিঠি দিয়ে বা ফোন করে কোন কিছু জানায়নি।

চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম জানান, সরকারি ভাবে আগামী জুন মাস পর্যন্ত সকল ঋণ আদায় বন্ধ ঘোষণা করা হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)