শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
রাঙামাটি, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ মার্চ ২০২০
প্রথম পাতা » ঢাকা » গণমাধ্যমে প্রণোদনা নিয়ে অনেক কথা
প্রথম পাতা » ঢাকা » গণমাধ্যমে প্রণোদনা নিয়ে অনেক কথা
সোমবার ● ৩০ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণমাধ্যমে প্রণোদনা নিয়ে অনেক কথা

---গণমাধ্যমে প্রণোদনা নিয়ে অনেক কথা শুরু হয়েছে। অনেকেই বলেছেন এই শিল্পে প্রণোদনা দরকার। আমি আমার ব্যক্তিগত মত প্রকাশ করেছি। এতে বলেছি প্রণোদনা এই শিল্পে দরকার । আর সেটি পাবেন সাংবাদিক কর্মচারী বন্ধুরা। মালিক বা কতৃপক্ষ নয়।

এ নিয়ে বিএফইউজে সভাপতি জনাব মোল্লা জালাল সাহেব ও লিখেছেন। তিনি বলেছেন প্রণোদনা হতে হবে সাংবাদিকদের জন্য। একই সুরে তাল মিলেয়েছেন ডিইউজে সভাপতি জনাব কুদ্দুস আফ্রাদ।

এবার আসুন মোদ্দাকথায়। তার আগে বলে নেই , সোমবার মাননীয় তথ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন নোয়াব , অ্যাটকো , সম্পাদক পরিষদ এবং এডিটরস গিল্ডের জায়ান্ট নেতৃবৃন্দ। শুনেছি তারা এই শিল্পের জন্য হাজার কোটি টাকা প্রণোদনা দাবি করেছেন। ওহ যা বলেছিলাম : আমার সাংবাদিকতা শুরু হয় বার্তা সংস্থা ইউএনবি দিয়ে। এরপর ইত্তেফাকে কয়েকবছর কাটিয়ে যোগ দেই টাইমসগ্রুপের পত্রিকা দৈনিক সমকাল এ। টানা সাতবছর কাজ করার পর আমাকে ২০১৬ সালে চাকরি ছাড়তে বাধ্য করেন প্রয়াত সম্পাদক জনাব গোলমাল সারওয়ার। ২০১৬ সালে মার্চ মাসে আমাকে চাকরিচ্যুত করার পর ওই মাসের বেতনটুকুও প্রদান করেননি তৎকালিন ওই সম্পাদক। আর টার্মিনেট বেনিফিট বা অন্যান্য পাওনার কথা নাইবা বললাম।

ওহ একটি কথা বলে রাখি ওই পত্রিকার মালিক হলেন হামীম গ্রুপের কর্ণধার ও সংবাদপত্র মালিকদের প্রতিষ্ঠান নোয়াবের বর্তমান সভাপতি জনাব আবদুল কাদের আজাদ ওরফে একে আজাদ । একটু বলে নেই সমকালের চাকরির সময়ের বঞ্চনার কথা। ওই সময়ে চাকরি করার সময় সাত বছরে ইনক্রিমেন্ট পেয়েছিলাম মাত্র দুইবার। যদিও এটি প্রতিবছর হওয়ার কথা ছিলো। ছিলোনা নাইট এলাউন্স। ছিলোনা স্বাস্থ্যবীমার সুবিধাসহ অনেককিছুই। আরেকটি হলো ২০১৩ সালে সরকার ৭ম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণা করলে সেটি ওই প্রতিষ্ঠানে বাস্তবায়ন করা হয় প্রায় ২১ মাস ( কম/বেশি হতে পারে ) পর। দেয়নি কোন মহার্য্ন ভাতা।

এবার আসি মূল কথায় , কয়েকমাস ঘুরাঘুরির পর আমাকে কোন পাওনা দেয়নি সমকাল কতৃপক্ষ। বিশেষ করে তৎকালিন সম্পাদক এবং মালিক বর্তমান নোয়াব সভাপতি জনাব এ কে আজাদ।

আমি পাওনা চেয়ে ব্যর্থ হয়ে আদালতের দ্বারস্থ হই। এখানেও বাধা, একবার কোর্টে হাজিরার পর বারবার সময় নেয় সমকাল কতৃপক্ষ। শেষে যখন মামলার রায়ের সময় আসে তখনই তারা মামলাটি উচ্চ আদালতে বাঘা বাঘা আইনজীবী ধরে মামলা স্থগিত করে দেয়। ব্যস , আমার অবস্থা হলো গরীবে হাইকোর্ট চিনে না এর মত। কারণ উচ্চ আদালতে যাওয়ার মতো টাকা আমার কাছে নেই।

এই নোয়াব সভাপতি যখন সরকারের কাছে প্রণোদনা দাবি করেন তখন সাংবাদিকরা কতটুকু উপকৃত হবেন তা ভাবনার বৈকি ! আপনারা বলবেন , এত কথা কেন বললাম। এটি বললাম কিছু শিক্ষিত লোকের চেহারা উন্মোচনের জন্য। এই জগতে সবাই মেরুদন্ডহীন হয়না। কিছু মানুষের প্রতিবাদ করার সাহস থাকতে হয়। আমি হয়তো সেই কয়েক সাহসীর একজন। তাই বলছি যে প্রণোদনা প্রয়োজন সাংবাদিকদের জন্য। মালিকের জন্য নয়। আমি হলফ করে বলতে পারি কয়েকটি পত্রিকা ছাড়া কোন গণমাধ্যম প্রতিষ্ঠানই সরকারের কোন গ্যাজেটের তোয়াক্কা করেন না। আর বেতনের কথা নাই বললাম।
চাকরি আছে , অনেকের কাছে এটাই অনেক কিছু ।

গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় সরকার কেন , মিডিয়া মালিকরা কি তা পারেন না। এইটুকু যোগ্যতা আমি মনে করি সকল গণমাধ্যম মালিকের আছে। যার নেই আমি মনে করি তিনি টিম পরিচালনার যোগ্যতা রাখেন না।

আরেকটি কথা , গণমাধ্যম নিঃসন্দেহে আলু-পটলের দোকান নয়। যে রোজ এনে রোজ খেতে হবে। এক/দুই মাস প্রতিষ্ঠান চালানোর যোগ্যতা ও মালিকদের থাকা উচিত বলে আমি মনে করি। সাংবাদিকদের মাথা বিক্রি করে এসব রথী- মহারথীরা কত কি করছেন তা সকলেই জানি। সাংবাদিক-কর্মচারী ঠকাচ্ছেন প্রতিনিয়ত।এবার কোটি কোটি টাকা পেলে তো আপনারা সরকারকেই গিলে ফেলবেন ! ( যদিও এই চেষ্টা করে অনেক মালিক সম্পাদক ব্যর্থ হয়েছেন ) ধন্যবাদ সকলকে , এই রচনা পড়ার জন্য ।

ডিইউজে’র যুগ্ন সম্পাদক খায়রুল আলমের ফেসবুক থেকে নেওয়া। সৌজন্য : channelbd.tv





ঢাকা এর আরও খবর

রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি

আর্কাইভ