বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর দায়ে ১১ জনের সাজা
রাজশাহীতে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর দায়ে ১১ জনের সাজা
রাজশাহী প্রতিনিধি :: করোনাভাইরাস নিয়ে কোন ধরনের গুজবের কান না দেয়ার পরামর্শ দিয়েছে রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ। জনসাধারনকে সতর্ক অবস্থানে থেকে স্বাস্থ্য বিধি ও হোম কোয়ারেন্টাইন সঠিকভাবে মেনে চলার আহ্বান জানান তিনি।
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার বিভিন্ন থানা এলাকা পরিদর্শন করেন এবং জনসাধারণের সাথে কথা বলেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ। এসময় তিনি বলেন, জরুরী ভিত্তিতে দ্রুত সাড়া প্রদান ও বিদেশফেরত নাগরিকদের হোম কোয়ারেন্টাইন মেনে চলার বিষয়টি আরও বেশি কার্যকর করার লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশে ‘স্পেশাল রেসপন্স টিম’ নামক একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। টিমের প্রত্যেককে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত বিশেষ ব্রিফিং প্রদান করা হয়েছে। এ টিম দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদিন রাজশাহীর বিভিন্ন থানা এলাকায় সচেতনতামুলক কার্যক্রম চালাচ্ছে এবং গুজব থেকে বিরত থাকতে জনগনকে পরামর্শ দিচ্ছে ।
এদিকে, রাজশাহীতে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আরও ১১ জনকে জরিমানা করা হয়েছে। বুধবার রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুর ও গোড়াদাড়ীতে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও মোটরযান আইনেও অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে। এনিয়ে গত দুই দিন ভ্রাম্যমাণ আদালতে রাজশাহীতে ৩৪ জনকে জরিমানা করা হলো।
রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম জানান, করোনাভাইরাস নিয়ে গত কয়েকদিন ধরে ব্যাপক হারে গুজব ছড়ানো হচ্ছিল রাজশাহীতে। কখনো ঘরের দরজার সামনে সুরমা পাওয়ার গুজব ছড়িয়ে, কখনো মোবাইলে ডাটা পাওয়ার খবর ছড়িয়ে, কখনো ফ্রিজ ভাঙ্গার খবর ছড়িয়ে আবার কখনো জ্বর হলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে যাবে এমন গুজব ছড়ানো হচ্ছিল।
এই গুজব রোধ করা, সাধারণ মানুষকে সচেন করা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করছে বলেও জানান রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন