শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সিএনজি চালকদের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করলো কাপ্তাই উপজেলা পরিষদ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সিএনজি চালকদের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করলো কাপ্তাই উপজেলা পরিষদ
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিএনজি চালকদের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করলো কাপ্তাই উপজেলা পরিষদ

---অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাই উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার নতুনবাজার সিএনজি চালক সমিতি, বড়ইছড়ি সিএনজি চালক সমিতি, কেপিএম সিএনজি চালক সমিতি এবং রাইখালী সিএনজি এবং জিপ চালক সমিতির ২২০ জন সদস্যের মাঝে ত্রান সহায়তা প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার ২ এপ্রিল কাপ্তাই ইউনিয়ন পরিষদ কার্যালয়, বড়ইছড়ি সিএনজি অটো রিক্সা কার্যালয়, চন্দ্রঘোনা ও রাইখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পর্যায়ক্রমে চালকদের হাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন এই ত্রান সহায়তা তুলে দেন। এসময় স্হানীয় জনপ্রতিনিধি এবং সমিতির নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এই সংকটকালে যে সমস্ত চালকরা খু্বই দরিদ্র তাদের অন্য কিছু করার সামর্থ্য নাই তাদের এই সহায়তা প্রদান করা হয়েছে। তাঁরা জানান, পর্যায়ক্রমে বাকি সদস্যদের তালিকা করে সহায়তা প্রদান করা হবে।।

রাঙামাটি জেলা পরিষদের ত্রাণ পেল কাপ্তাইের কর্মহীনরা

কাপ্তাই :: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক কাপ্তাইয়ের ৫ টি ইউনিয়নের ২৫০ জন অসহায় কর্মহীন শ্রমজীবি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। গত বুধবার(১ এপ্রিল) কাপ্তাই ইউনিয়ন পরিষদে ৫০ টি পরিবারের মাঝে ত্রান তুলে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মারমা। এইসময় ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ সহ স্হানীয় ইউপি সদস্যরা উপস্হিত ছিলেন।

এদিকে আজ বৃহস্পতিবার ২ এপ্রিল সকালে ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য থোয়াইচিংমং মারমা এবং সদস্য সান্তনা চাকমা উপস্থিত থেকে ঐ ইউনিয়নের ৫০ টি পরিবারের হাতে ত্রান সামগ্রী তুলে দেন। এই সময় ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা সহ ওয়ার্ড প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এবং ২ নং রাইখালী ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়। এসময় রাংগামাটি জেলা পরিষদ সদস্যরা ছাড়াও কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ২ নং রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক সহ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা এবং সান্তনা চাকমা জানান, বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে ৩ নং চিৎমরম ইউনিয়নে ও ৫০ টি পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হবে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু
জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন
লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)