শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » কৃষি » শুকিয়ে যাওয়া কাপ্তাই হ্রদে কৃষকের ব্যাপক ফলন হলেও চোখে মুখে বিষাদের ছাঁয়া
প্রথম পাতা » কৃষি » শুকিয়ে যাওয়া কাপ্তাই হ্রদে কৃষকের ব্যাপক ফলন হলেও চোখে মুখে বিষাদের ছাঁয়া
শনিবার ● ৪ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শুকিয়ে যাওয়া কাপ্তাই হ্রদে কৃষকের ব্যাপক ফলন হলেও চোখে মুখে বিষাদের ছাঁয়া

---অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: পার্বত্য জেলা রাঙামাটিতে অবস্থিত দেশের একমাত্র পরিকল্পিত বৃহৎ কাপ্তাই হ্রদে এখন সবুজ ফসলের সমারোহ। বিভিন্ন ফসল করে ব্যাপক ফলন হলেও পাহাড়ের কৃষকদের মুখে নেই আনন্দের হাসি, এই যেন হরিষে বিষাদ। তারা উৎপাদিত ফসল ঘরে তুললেও বর্তমান হাটবাজার বন্ধ থাকায় ন্যায্যমূল্যে বিক্রি করতে পারছে না।
প্রতি বছরের ন্যায় ফেব্রুয়ারি হতে এপ্রিল পর্যন্ত প্রচন্ড খড়া তাপ ও বৃষ্টিপাতের অভাবে বৃহৎ কাপ্তাই হ্রদ শুকিয়ে যায়।পানি শুকিয়ে যাওয়ায় জেগে উঠে চর, সেই চরে পাহাড়ের কৃষকরা তাদের ধান, ভুট্রা, বড়কটি, লালশাক, ঢেঁড়শ, কড়লা, লাউ, মিষ্টি কুমড়া, তরমুজসহ বিভিন্ন ফসল চাষ করেন।

ইতিমধ্যে অনেক কৃষক বিভিন্ন ফসল ও নানা ধরনের সবজি চাষ করে বেশ কিছু অর্থ উপার্জন করলেও বর্তমান পরিস্থিতিতে সেই বিক্রি প্রায় বন্ধ। শত কস্টের ফসল চাষ করেও বর্তমান করোনা পরিস্থিতি কৃষকের অর্জিত ফসল হাট-বাজারে বিক্রয় করতে না পেরে মাথায় বজ্রপাতেরর মতো ঘটনা ঘটেছে। বিভিন্ন সবজি ক্ষেতের ফসল ক্ষেতেই পঁচে নস্ট হয়ে যাচ্ছে।

উপজাতীয় কৃষক সংখইউ মারমা, তাজপ্রুখই মারমা ও লক্ষী চাকমা এই প্রতিবেদককে বলেন, আমরা প্রতি বছর অপেক্ষা করি কখন কাপ্তাই হ্রদের পানি শুকাবে সেই শুকিয়ে যাওয়া জমিতে ফসল করে এবং এ ফসল বিক্রয় করে ১লা বৈশাখ (বাংলা নববর্ষ) পালন, ছেলে মেয়ের স্কুল খরচ, বিভিন্ন দেনা পরিশোধ ও নতুন বছরের নতুন সাজে বরণ করার সকল পরিকল্পনা করে থাকি। বর্তমান মহামারি করোনার কারনে সব হাট-বাজারসহ বিভিন্ন কিছু বন্ধ হয়ে যাওয়ায় আমাদের সেই হাঁসি আর হাঁসি নেই বলে জানান। অনেক ফসল হয়েছে তবে বিক্রয় করতে না পাড়ায় ক্ষেতের ফসল ক্ষেতেই নস্ট হচ্ছে বলে জানান কৃষকেরা।

কৃষক শাহাবউদ্দিন, শাহাবাজ আলী আক্ষেপ করে জানান, আমরা নতুন করে আর কিছু চাষ করবো না। কারন, বাজারে লোকজন নেই, হাট-বাজার বন্ধ তাই উৎপাদন করে লাভ কি?

তারা জানান, এবার কাপ্তাই হ্রদে বিভিন্ন ফসলের চাষ ভালো হয়েছিল কিন্ত মরণব্যাধি করোনার কারনে আমরা লাভের মুখ দেখবো না।
এই অবস্থায় প্রান্তিক কৃষকরা সরকারের নিকট কৃষি প্রনোদনার জন্য দাবি জানান।

এদিকে এবিষয়ে জানতে চাওয়া হলে কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আমাদের সহযোগীতায় কৃষকরা প্রতি বছরের ন্যায় এই বছরও ভালো ফলন করেছে, তবে বর্তমান পরিস্থিতির কারনে উৎপাদিত ফসল বিক্রয় খুব কম হচ্ছে, তবে এটা অচিরেই কেটে উঠবে। তিনি জানান, কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে আছে এবং থাকবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)