শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » লকডাউনের ভিতরে বিধবা শাশুড়ীকে নিয়ে ধর্ম জামাই উধাও
প্রথম পাতা » খুলনা বিভাগ » লকডাউনের ভিতরে বিধবা শাশুড়ীকে নিয়ে ধর্ম জামাই উধাও
রবিবার ● ৫ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লকডাউনের ভিতরে বিধবা শাশুড়ীকে নিয়ে ধর্ম জামাই উধাও

ম্যাপজাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: দেড়ে বছর আগে আকারুল ও আসমার সাথে ধর্ম জামাই-শাশুড়ী সম্পর্ক গড়ে ওঠে। নিজ নিজ ঘরে সাবালক সন্তানও রয়েছে তাদের। কিন্তু স্ত্রী ছেড়ে বিধবা ধর্মশ্বাশুড়ির প্রতি আকারুলের আসক্তির খবর কেও টের পায়নি। সুযোগ বুঝে স্ত্রী-সন্তানকে ফেলে বিধবা ধর্ম শ্বাশুড়ি নিয়ে উধাও হয়ে গেলেন আকারুল। তারপর থেকে ৩ সন্তান নিয়ে অসহায় অবস্থায় আছে আকারুলের স্ত্রী ববিতা। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোপালপুর গ্রামে। আকারুল হোসেন (৪০) ওই গ্রামের মৃত মজিবর শেখের ছেলে ও ধর্ম শাশুড়ী আসমা খাতুন (৩৫) একই গ্রামের মৃত ফারুক হোসেনের বিধবা স্ত্রী। আকারুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রী। গ্রামবাসী জানায়, গত ১ বছর আগে আকারুলের সাথে ধর্ম জামাই সম্পর্ক গড়ে বিধবা আসমার। আসমার স্বামী না থাকার সুবাদে তাদের মধ্যে সম্পর্ক গভীর হতে থাকে। শাশুড়ী আসমার পরিবারে কর্মক্ষম ব্যক্তি না থাকায় সংসারের সব কাজ ধর্ম জামাই আকারুলই করতো। ফলে তার বাড়িতে রাতে দিনে যাতায়াত ছিল অবাধ। বিধবা আসমার দেবর মিলন হোসেন জানান, তার ভাই দেড় বছর আগে মালেশিয়ায় কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন। সেই থেকে ভাবি দুই মেয়েকে নিয়ে নিজের সংসার নিজেই দেখভাল করতে থাকেন। মিলনের ভাষ্যমতে সাংসারিক বিষয় নিয়ে কোন আলাপ আলোচনা তার ভাবি করে না বরং ধর্মজামাইকে নিয়ে তার ওঠাবসা। তিনি আরো বলেন, ভাবি শারীরিক অসুস্থতার কথা বলে মায়ের বাড়িতে যাই। সেখান থেকেই লম্পট আকারুলের সাথে পালিয়েছে। রাজমিস্ত্রী আকারুলের স্ত্রী ববিতা খাতুন জানান, আমার স্বামী বাইরে কাজ করার কথা বলে নিরুদ্দেশ হয়েছে। যাওয়া সময় নগদ টাকা নিয়ে গেছে। বিধবা আসমা সংসার ভাঙার জন্য আমার স্বামীকে ফুঁসলিয়ে নিয়ে পালিয়ে গেছে। এখন আমি সন্তানদের নিয়ে পানিতে পড়েছি। স্থানীয় ইউপি সদস্য রাশিদুল ইসলাম জানান, এ ঘটনায় আমরা গ্রামের মানুষ বিব্রত। লোকমুখে শুনেছি রাজমিস্ত্রী আকারুল বিধবা ধর্মশাশুড়ী পাতিয়ে আসমাকে নিয়ে পালিয়ে গেছে। নিত্যানন্দপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন জানান, ৩ মাস আগে ওদের বিষয়ে পরিষদে সালিশ বৈঠক হয়। সেখানে তাদের সম্পর্ক নিয়ে কথা উঠে। তারা সমাজে সুন্দরভাবে বসবাস করবে এমন মুচলেকা দিলে ঘটনাটি মিমাংশা হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, জামাই ধর্ম শাশুড়ী নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাটি কেউ থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে দেখা যাবে।

পথচারীদের মাঝে সাবান, মাস্ক, প্রচারপত্র ও সেনিটাইজার বিতরণ
ঝিনাইদহ :: করোনা ভাইরাস জনিত কারনে ঘরে থাকা অসহায়, গরীব ও নি¤œ আয়ের মানুষদের মাঝে ইতিপূর্বে ধারাবাহিকভাবে সিও সংস্থার পক্ষ থেকে চাল, ডাল, আলু, পিয়াজ, রসুন, সাবান, টি মাস্ক, প্রচারপত্র ও সেনিটাইজার সহ অন্যান্য দ্রব্যসামগ্রী বিতরন করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজ ০৪/০৪/২০২০ তারিখ শনিবার সিও’র প্রধান কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে অন্তত ১৬৩ জনের মাঝে সাবান, টি মাস্ক, প্রচারপত্র ও সেনিটাইজার বিতরণ করা হয়েছে। সে সময় সিও সংস্থার নির্বাহী পরিচালক বলেন-করোনা ভাইরাস জনিত কারনে ঘরে থাকা নিন্ম আয়ের মানুষদের মাঝে সিও সংস্থার পক্ষ থেকে সর্বদা খাদ্য ও সাবান, টি মাস্ক, প্রচারপত্র ও সেনিটাইজার সহ অন্যান্য দ্রব্যসামগ্রী বিতরন অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আসুন আমরা সবাই দেশের এই সংকটময় সময়ে আমাদের সকলেরই যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে করোনাদূর্গত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। আসুন আমরা অধিকতর সচেতন হই, সামাজিক দূরত্ব বজায় রেখে চলি। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সকল শ্রেনীর মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার আহব্বান জানান তিনি। সিও’র প্রধান কার্যালয়ের সামনে এ খাবার বিতরনকালে উপস্থিত ছিলেন আমির হামজা বিপ্লব, মিরাজ হোসেন ,শামিম আহমেদ ও কর্মকর্তাবৃন্দ।

লকডাউনের ভিতরে ঝিনাইদহে ছিনতাইকারীদের আনাগোনা
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জে এক হোমিও ডাক্তারকে হাতুড়ী পেটায় মাথা ফাটিয়ে দিয়েছে এক ছিতাইকারী। মূমুর্ষ অবস্থায় তাকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের নিমতলা বাজারের ধান হাটায় এ ঘটনাটি ঘটে। নিল কমল পাল নামের আহত ওই হোমিও ডাক্তারের বাড়ি যশোরের বকচর এলাকায়। হাসপাতালে চিকিৎসাধীন হোমিও ডাঃ নিল কমল পাল জানায়, কালীগঞ্জ শহরের ধান হাটায় ভৌমিক শান ঘরের উপর তলাতে তার একটি চেম্বার আছে। সেখানে প্রতিমাসে তিনি ১বার রোগী দেখতে কালীগঞ্জে আসেন। সে মোতাবেক শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে তিনি তার চেম্বারে বসে ছিলেন। শহরে লকডাউনের কারনে এ সময়ে চেম্বারে কোন রোগীও ছিলনা। এমনি মুহুর্তে মাথায় গামছা বাধা এক ছিনতাইকারী যুবক তার চেম্বারে প্রবেশ করে। তাকে কিছু জিজ্ঞাসার আগেই গামছার মধ্যে থেকে হাতুড়ী বের করে তার মাথায় আঘাত করে। এ সময় তার চিৎকারে নিচে থাকা লোকজন ছুটে আসার আগেই ওই যুবক পালিয়ে যায়। স্থানীয়রা তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। সে জানায়, ছিনতাইয়ের উদ্দেশ্যেই ওই যুবক তাকে আক্রমন করতে পারে বলে তার ধারনা। কালীগঞ্জ হাসপাতালের ডিউটিরত ডাক্তার আঞ্জমান নেছা জানান, হাতুড়ীর আঘাতে তার মাথায় কয়েকটি ক্ষত দেখা গেছে। চিকিৎসা চলছে। বর্তমানে সে শংকামুক্ত বলে জানান তিনি।





খুলনা বিভাগ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ