রবিবার ● ৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » দুর্র্গম পাহাড়ী জনপদে মাটিরাঙ্গা জোনের চিকিৎসক দল
দুর্র্গম পাহাড়ী জনপদে মাটিরাঙ্গা জোনের চিকিৎসক দল
নুরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা দিতে দুর্র্গম পাহাড়ী জনপদে ছুটে গেছেন মাটিরাঙ্গা জোনের চিকিৎসক দল। জোন এলাকার নিয়মিত টহল দলের সেনাসদস্যরা স্থানীয়দের মাধ্যমে হামে আক্রান্তদের খবর পেলে দ্রুত মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডাঃ নাজমুস সাকিব ও মাটিরাঙ্গা হাসপাতালের ডাঃ শরীফ হোসেন এর নেতৃত্বে একটি মেডিকেল দল আক্রান্ত এলাকায় গিয়ে চিকিৎসা সেবা প্রদান করেন।
গতকাল ৪ এপ্রিল শনিবার বিকাল সাড়ে ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দুর্গম ও প্রত্যন্ত জনপদ হরিপুর্ণ কার্বারী পাড়া এবং তৈকাতাং হেডম্যান পাড়া এলাকার প্রায় ১৫-২০টি শিশুকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন ঐ মেডিকেল দল। এ সময় মাটিরাঙ্গা জোনের সেনাবাহিনীর তরফ থেকে খাগড়াছড়ির সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাসকে আক্রান্ত এলাকার পরিস্থিতি জানালে তিনি চিকিৎসা সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। এ সময় সেনাবাহিনী হাম আক্রান্ত রোগী সহ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। স্থানীয় মেম্বার মলেন্দ্র লাল ত্রিপুরা জানান, মাটিরাঙ্গা জোনের সেনাবাহিনী চিকিৎসা ক্যাম্পেইন করে চিকিৎসা প্রদানের ফলে দুর্গম পাহাড়ী এলাকায় সাধারণ মানুষ খুবই উপকৃত হয়েছে । এ বিষয়ে মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডাঃ নাজমুস সাকিব জানান , হামে আক্রান্ত ঐ এলাকার মানুষের মধ্যে টিকা দেওয়া নিয়ে সচেতনতা নেই। ফলে হাম সহ নানা অপুষ্টি জনিত রোগে আক্রান্ত শিশুদের আমরা চিকিৎসা দিয়েছি।





খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন