মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় করোনাভাইরাস নিয়ে ভুয়া ভিডিও অপপ্রচারের দায়ে শিক্ষক গ্রেফতার
নওগাঁয় করোনাভাইরাস নিয়ে ভুয়া ভিডিও অপপ্রচারের দায়ে শিক্ষক গ্রেফতার
সুদাম চন্দ্র, নওগাঁ :: করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে জেলার আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক জাকিরুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে শহরের উকিলপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাকিরুল ইসলাম রাজশাহীর বাগমারা উপজেলার জিয়ান্দপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ) রাকিবুল আক্তার জানান, গত ৫ এপ্রিল করোনাভাইরাস নিয়ে নিজের ফেসবুকে ইউটিউবের একটি লিংক শেয়ার করেন তিনি। ওই ভিডিওতে দেখানো হয়েছে, লকডাউনের ফলে খাবার না পেয়ে একই পরিবারের মা, মেয়ে, ছেলেসহ পরিবারের সবাই আতœহত্যা করেছে।
এমন একটি ভুয়া ভিডিও’র মাধ্যমে অপপ্রচার চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সাধারণ মানুষের মনে ভীতি ও আতঙ্ক ছাড়ানোর দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।





আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী