শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » করোনায় গাইবান্ধাবাসীর সহায় ফুড ব্যাংক
প্রথম পাতা » গাইবান্ধা » করোনায় গাইবান্ধাবাসীর সহায় ফুড ব্যাংক
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনায় গাইবান্ধাবাসীর সহায় ফুড ব্যাংক

---সাইফুল মিলন, গাইবান্ধা :: বন্যার ধকল কাটিয়ে ওঠার আগেই উত্তরের অভাবী জনপদ গাইবান্ধায় প্রাণঘাতী করোনার প্রভাবে, কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ। তবে তিন হাজারেরও বেশি দিনমজুর পরিবারের গল্প একটু ভিন্ন। যাদের সহায় এখন ফুড ব্যাংক। করোনা ভাইরাসের ছোবল থেকে দরিদ্রদের জীবন বাঁচাতে একই আদলে ফুলছড়ি উপজেলা প্রশাসনের গড়া ফুডব্যাংকে সাহায্যের হাত বাড়িয়েছেন বিত্তবানরা।
সাঘাটা উপজেলার গোবিন্দি গ্রাম। চাল ধার কর্জের কোন দৃশ্য নয়। ফুডব্যাংক থেকে নিজেদের জমানো চাল তুলছেন করোনায় গৃহবন্দি দিনমজুর পরিবারের নারীরা। কারো সহায়তার দিকে মুখ চেয়ে না থেকে নিজেরাই খাদ্য চাহিদা পূরণ করছেন তারা।
নদীভাঙন কবলিত গাইবান্ধায় করোনা পরিস্থিতির কারণে সৃষ্টি হয়েছে কর্মহীনতা। অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা প্রশাসন সর্বস্তরের মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি ফেসবুক গ্র“পের মাধ্যমে স্বেচ্ছাসেবক দল গঠনের কাজও শুরু করে। এ গ্রুপের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক নিয়োগের দেয়া হয়েছে। স্বেচ্ছাসেবক দলে উপজেলার সাতটি ইউনিয়নের ৬৩ ওয়ার্ডের আগ্রহী যে কেউ অংশগ্রহণ করতে পারবে। তাদের মাধ্যমে জরুরি তথ্য, ত্রাণ ও প্রয়োজনে ওষুধ সরবরাহসহ অন্যান্য সহায়তা গ্রহণ ও প্রদান করা হবে।
এসকেএস ফাউন্ডেশন প্রোজেক্ট কোর্ডিনেটর বাহারাম খান বলেন, এরকম ১২টি ফুডব্যাংক আমাদের চালু আছে। এই সময় ফুড ব্যাংক থেকে সহায়তা নিচ্ছে। সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় এসকেএস ফাউন্ডেশনের ১২টি ফুড ব্যাংকে প্রতিবছর সাড়ে ১৪ মেট্রিক টন চাল জমা হয়। ফুলছড়ি উপজেলা প্রশাসনের ফুড ব্যাংক থেকে শতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
করোনা ভাইরাসের কবলে পড়া মানুষের খাদ্য সংকট মোকাবিলায় ফুডব্যাংকগুলো দু:সময়ের বন্ধু বলে মনে করছেন উন্নয়নকর্মী ও সরকারি কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান দোলন বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় ডিমান্ডের একটা বড় অংশ সহায়তা করতে পারবো।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)