শিরোনাম:
●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
রাঙামাটি, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছুটির দাবিতে আজ সকল চা বাগানে মানববন্ধনের ডাক
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছুটির দাবিতে আজ সকল চা বাগানে মানববন্ধনের ডাক
শনিবার ● ১১ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছুটির দাবিতে আজ সকল চা বাগানে মানববন্ধনের ডাক

---কমলগঞ্জ প্রতিনিধি :: করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় চা বাগান মালিক পক্ষ শ্রমিকদের মজুরিসহ বাগান বন্ধের সিদ্ধান্ত না নেয়ার প্রতিবাদে মানববন্ধন করার ডাক দিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।
আজ শনিবার (১১ এপ্রিল) দেশের সব চা বাগানে সামাজিক দূরত্ব বজায় রেখে ১০ মিনিটের প্রতিবাদ কর্মসূচি ও মানবন্ধন করা হবে বলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মানববন্ধনে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন এর পক্ষ থেকে সংহতি প্রকাশ করা হয়েছে। শনিবার সকালে কাজে যাওয়ার আগে ফাঁড়ি বাগানসহ প্রতিটি চা বাগানে ‘মানববন্ধন’ অনুষ্ঠিত হবে। প্রতিটি বাগানে চা শ্রমিকদের পক্ষে ১০ জন প্রতিনিধি ১০ মিনিটের জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে, শান্তিপূর্ণ এই কর্মসূচি পালনে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে অফিস-আদালত সবই এখন বন্ধ। তবে ছুটি নেই চা-বাগানের কর্মীদের। তাই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী। তিনি বলেন, ১০ এপ্রিল শুক্রবার এ কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু পবিত্র শবে বরাতের কারণে তারিখ পিছিয়ে ১১ এপ্রিল শনিবার নির্ধারণ করা হয়।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, সারা দেশের বিভিন্ন স্থানে ১৬৬টি চা-বাগান রয়েছে। এসব বাগানে শ্রমিকের সংখ্যা প্রায় দেড় লাখ। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করলেও চা-শিল্প এর আওতার বাইরে পড়ে যায়। অথচ বাগানের শ্রমিকেরা ঘনবসতিপূর্ণ এলাকায় বাস করেন। ফলে তাঁদের ঝুঁকি বেশি। এ অবস্থায় বাগানে ছুটি ঘোষণার যৌক্তিকতা তুলে ধরে চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে চা-বাগানের মালিকপক্ষের সংগঠন বাংলাদেশ চা-সংসদসহ (বিটিএ) বিভাগীয় শ্রম দপ্তরের কর্মকর্তাদের কাছে একাধিকার চিঠি দেওয়া হয়। কিন্তু কোনো সাড়া মেলেনি। এর প্রতিবাদ জানাতে শনিবার সকালে কাজে যোগদানের আগে সব বাগানে অন্তত ১০ জন শ্রমিক ব্যানার নিয়ে একটি নির্ধারিত স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে ১০ মিনিট দাঁড়িয়ে থাকবেন।

কমলগঞ্জ উপজেলার মৃর্তিঙ্গা চা বাগানের পঞ্চায়েত কমিটির নেতা ধনা বাউরি বলেন, অন্য সবার মতো আমরাও দেশের নাগরিক। এমনিতেই প্রাথমিক স্বাস্থ্য সেবা আমরা ঠিকমত পাইনা। সেখানে করোনার মতো রোগ আসলে আমাদের কি হবে তা কল্পনাও করা যায় না। তাই আমাদের নিরাপদ জীবনের স্বার্থে সরকার ঘোষিত ছুটি কার্যকর করা হোক।
চা শ্রমিকরা জানান, করোনাভাইরাস প্রতিরোধে ভারতের আসাম রাজ্যের ৮৬০টি চা বাগানের কাজ বন্ধ ঘোষণার খবর এলে তারাও এই দাবি তোলেন। নিজ ব্যবস্থায় এবং কিছু কিছু বাগান হাত ধোয়ার ব্যবস্থা করেছে তবে তা এত অপ্রতুল যে অধিকাংশ শ্রমিকও সে সুযোগ পাচ্ছেন না। আমরা কাজ করি এক সঙ্গে। বিকেলে যখন পাতা জমা দেই তখন সবাই কাছাকাছি লাইনে দাঁড়িয়ে জমা দেই। এতে একজনের সংক্রমণ হলে সবার হতে পারে। ছুটি দেয়া হলে বেতন-ভাতা পরিশোধের বাধ্যবাধকতার অজুহাতে কাজ চালিয়ে যাচ্ছেন বাগান মালিকরা। তাই আমাদের মজুরিসহ ছুটি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

কমলগঞ্জ উপজেলার কানিহাটি চা বাগানের শ্রমিক নেতা, শমশেরনগর ইউপি সদস্য ও মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন বলেন, ইতিমধ্যে কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানসহ কয়েকটি বাগানে ঢাকা ফেরত একাধিক ব্যক্তি ঢুকে পড়ছে। তাই আমরা খুবই আতঙ্কের মাঝে আছি। চা বাগানে নির্ধারিত শ্রমিকের সাথে সাথে ওই পরিবারে আরও বেশ কিছু শ্রমিক রয়েছে, যাদের বাগানে কাজ নেই তারা, ইট ভাঙাসহ বিভিন্ন ধরণের দিনমজুরের কাজ করেন। এখন সব কিছু বন্ধ থাকায় তারা বেকার হয়ে ঘরবন্দি। তাদের জন্য সরকার ও বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।
তবে বাংলাদেশ চা-সংসদের চেয়ারম্যান মো. শাহ আলম বলেন, চা-বাগানে এখন পর্যন্ত কেউ করোনায় আক্রান্ত হননি। করোনার সংক্রমণ রোধে আগে থেকেই বাগানগুলোতে বহিরাগতদের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে। শ্রমিকদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে বলা হয়েছে। তাদের মাস্ক-সাবান দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব মেনে কাজ করতে বলা হয়েছে। আর চায়ের ব্যবসা এমনিতেই খারাপ। ছুটি দিলে উৎপাদন বন্ধ হয়ে যাবে। এর প্রভাব শ্রমিকদের ওপরও পড়বে। এ ছাড়া সরকারের পক্ষ থেকে চা-বাগানে ছুটি ঘোষণার কোনো নির্দেশনা নেই। এ ব্যাপারে সবার দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মারাত্মক ঝুঁকির মধ্যে চা বাগানের শ্রমিকেরা দল বেঁধে কাজে যাচ্ছেন। বাগানগুলোতে করোনা সংক্রমিত হলে ভয়াবহ আকার ধারণ করবে। চা শ্রমিকরা ঘনবসতিপূর্ণ এলাকায় বাস করেন। নিত্যপ্রয়োজনে হাটবাজার ছাড়াও বিভিন্ন স্থানে চলাচল করেন। আমরা সরকার এবং মালিকপক্ষের কাছে দাবি জানিয়েছি কিন্তু কেউই গুরুত্ব দিচ্ছেন না। সংশ্লিষ্ট সব জায়গায় ছুটির দাবি জানিয়ে চিঠি দিয়েছি। সবাই বলছে সরকার নির্দেশ দিলে ছুটি ঘোষণা করা হবে। এ অবস্থায় বাধ্য হয়ে প্রতিবাদ কর্মসূচি আহবান করতে হয়েছে। ইতিমধ্যে মোবাইল ফোনে সব ভ্যালির (কয়েকটি চা-বাগান নিয়ে একটি ভ্যালি গঠিত) সভাপতি-সাধারণ সম্পাদককে কর্মসূচির কথা জানিয়ে দেওয়া হয়েছে।’ প্রধানমন্ত্রী কাছেও চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তারা আবেদন পাঠাবেন বলে জানান তিনি।

ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফিরছেন কমলগঞ্জে ৩ জন হোমকোয়ারেন্টানে : আতংকিত এলাকাবাসী

কমলগঞ্জ  :: ঢাকা ও নারায়নগঞ্জে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্ত এলাকা থেকে কমর্রত লোকজন মৌলভীবাজারের কমলগঞ্জে তাদের নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে। বুধবার রাতে কমলগঞ্জের বিভিন্ন গ্রামে প্রায় ১৫-২০জন ফিরেছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার নারায়ানপুর গ্রামে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্ত এলাকা থেকে ফেরায় ৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা প্রশাসন। এলাকায় ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকতে ইউএনও গণবিজ্ঞপ্তি জারি করেছেন। অপরদিকে এদের ফেরত আসার খবরে আতংক বিরাজ করছে গ্রামবাসীদের মধ্যে।
বিভিন্ন গ্রামে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে দেশের সর্বোচ্চ করোনা ভাইরাস রোগে আক্রান্ত নারায়ানগঞ্জ ও ঢাকায়। সেখানে বিভিন্ন গার্মেন্টস বা অন্যান্য প্রতিষ্টানে কমলগঞ্জের বিভিন্ন গ্রামের কয়েকশত লোক কর্মরত আছেন। নারায়ানগঞ্জ জেলায় করোনা রোগে মানুষের মৃত্যুর খবর ও লকডাউনের কারনে আতংকিত হয়ে রাতের আধারে নারায়ানগঞ্জ শহর থেকে এক কাপড়ে দলে দলে লোকজন পালিয়ে যাচ্ছেন। এমনিভাবে কমলগঞ্জে প্রায় ১৫-২০জন লোক বুধবার রাতে বাড়ি ফিরেছেন। নারায়ানগঞ্জ এলাকা হতে কমলগঞ্জ সদর ইউনিয়নের রামপুর গ্রামের সফাত মিয়ার পরিবারে দুইজন ফিরেছেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন বিকালেই পুলিশ নিয়ে তাদেরকে হোমকোয়ারেন্টাইনে রেখেছে। তাছাড়া চাম্পারায় চা বাগানে একজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মাধবপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও গ্রামে নাসির মিয়া নামে একজন এলাকায় ফিরেছেন। ইসলামপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামে রিপন মিয়া, সাইফুর মিয়া নামে দুই তরুন নারায়ণগঞ্জ এলাকা থেকে ফিরেছেন। একইভাবে সরইবাড়ি, বাঘমারা, পতনঊষার, শমসেরনগরে কিছু তরুন ফিরেছেন বলে জানা গেছে। অপরদিকে নারায়ানগঞ্জ ও ঢাকা থেকে কমলগঞ্জ পৌর এলাকার বড়গাছ, শ্রীনাথপুর গ্রামে আরো চার যুবক তাদের বাড়ি ফিরেছেন।

আলাপকালে উপজেলার মাধবপুর ইউপি সদস্য মো. মোতাহের আলী জানান, বুধবার সকালে তার এলাকায় নারায়ানগঞ্জ থেকে নাসির নামে একজন ফিরেছেন। এতে আতংক বিরাজ করছে গ্রামবাসীদের মধ্যে। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

গত বুধবার ও বৃহস্পতিবার বিভিন্ন জেলার করোনা আক্রান্ত এলাকা হতে কমলগঞ্জে লোকজন ফিরছেন এমন সংবাদে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকল হক গণবিজ্ঞপ্তি জারি করেছেন। এতে সকল নাগরিকের সহযোগীতা চেয়েছেন এবং এলাকায় কেউ ফিরলে প্রশাসনকে জানানোর পাশাপাশি ফেরতদের হোম কোয়ারেন্টাইনে নিজ উদ্যোগে মেনে চলার আহবান জানানো হয়েছে।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, করোনা আক্রান্ত এলাকা থেকে কমলগঞ্জে লোকজন আসার বিষয়টি আমরা খবর নিচ্ছি। স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসীকেও সচেতন হতে আহবান করা হয়েছে।

কমলগঞ্জে আল-আমিন সমাজ কল্যান পরিষদের অন্যরকম উদ্দ্যোগ

কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অসহায় কর্মহীন ও সর্ব স্থরের স্থরের মানুষের জন্য আল- আমিন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর বাজার মূল্যের অর্ধেক দামে বিক্রয় করার উদ্যোগ গ্রহণ করে।

শুক্রবার (১০এপ্রিল) দুপুর সাড় ৩ টায় আল-আমিন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি কাজী হারুনুর রশিদের সভাপতিত্বে অর্ধেক মূল্যের খাদ্যদ্রব্য বিক্রির আনুষ্ঠানিকতা শুরু হয়, এ সময় উপস্থিত ছিলেন আল আমিন সমাজ কল্যান পরিষদের সাধারন সম্পাদক আব্দুস সামাদ।

আলাপকালে আল-আমিন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হারুনুর রশীদ জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষরা বিপাকে পড়ায় তাদের সহযোগিতার জন্য বাজারের মূল্যের চেয়ে অর্ধেক মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছি আমরা । যতক্ষণ পর্যন্ত করুনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে ততদিন পর্যন্ত আমাদের এই উদ্যোগ চলমান থাকবে। আমরা চাল, পেঁয়াজ, তেল সহ অন্যান্য খাদ্য সামগ্রী গুলো প্রতি পরিবারকে সপ্তাহে একবার করে কিনে নেওয়ার ব্যবস্থা করেছি।

এসময় উপস্থিত ছিলেন, আল-আমিন সমাজ কল্যাণ পরিষদের সদস্য নজরুল ইসলাম, কাজী ফয়সাল, জীবন আহমেদ, নোমান, মুহিত, বাবলু, আব্দুল্লাহ, ফাহিম, সোহেল প্রমূখ।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)