শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » কুষ্টিয়া » ত্রাণ বিতরণে আমাদের জনপ্রিয় সেনা বাহিনীকে কেন দায়িত্ব দেয়া হচ্ছে না ?
প্রথম পাতা » কুষ্টিয়া » ত্রাণ বিতরণে আমাদের জনপ্রিয় সেনা বাহিনীকে কেন দায়িত্ব দেয়া হচ্ছে না ?
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ত্রাণ বিতরণে আমাদের জনপ্রিয় সেনা বাহিনীকে কেন দায়িত্ব দেয়া হচ্ছে না ?

---শামসুল আলম স্বপন :: ইউএন মিশন থেকে শ্রেষ্ঠ সুনাম অর্জনকারী আমাদের জনপ্রিয় সেনাবাহিনীকে কেন ইগনোর করা হয় তা ভাবতে খুব কষ্ট লাগে। অতীতের সকল সরকারই সেনাবাহিনীকে শুধু ব্যবহার করেছে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য । দুর্যোগে অথবা দু:সময়ে সেনা বাহিনীকে জাতীয় দায়িত্ব না দিয়ে ট্রাফিকের কাজও করানো হয়েছে যা অত্যন্ত দু:খ জনক। আমি ক্ষমতাসীনদের কাছে প্রশ্ন রাখতে চাই এমন কোন ঘটনা কি কখনো ঘটেছে যে, সেনাবাহিনী জাতীয় দায়িত্ব পালন কালে অবহেলা করেছে অথবা অনিয়মের আশ্রয় নিয়েছে ? তাদের দায়িত্ব কি শুধু মাতৃভূমির স্বাধীনতা রক্ষা করা ? সেনা বাহিনী কি সিভিল প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জাতির উন্নয়নে কাজ করতে পারে না ?
এবার করোনা ভাইরাসের দুর্যোগে জনগণকে ঘরে রাখার জন্য সেনাবাহিনী জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে দায়িত্ব পালন করছে । সরকারের নিয়মিত চিকিৎসকরা প্রাণের ভয়ে নানা অজুহাতে যখন হাসপাতাল ছেড়ে কোয়ারেন্টিনে দিন কাটাচ্ছে সেই ভয়াবহ দু:সময়ে সেনাবাহিনীর অকুতোভয় চিকিৎিসক দল মাঠে নেমে দেশের জনসাধারনকে চিকিৎসা সেবা দিচ্ছে ।
সরকার প্রধানের কাছে দেশের জনসাধারণের দাবি ছিল এই দুর্যোময় মুহুর্তে সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হোক। কিন্তু সে দাবি উপেক্ষা করে জনপ্রতিনিধিদের মাধ্যমে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করার সিদ্ধান্ত কতটা ভুল তা আজ প্রমানিত। দায়িত্ব প্রাপ্ত জনপ্রতিনিধিরা ভুক্তভোগী জনগণকে চাল না দিয়ে আত্মসাৎ করে চোর উপাধি লাভ করছে । এটা কি সরকারের জন্য মঙ্গল হচ্ছে ? ত্রাণ বিতরণে অনিয়ম বরদাস্ত করা হবে না প্রধানমন্ত্রী এমন ঘোষণা দেয়ার পরও কি ভাবে ত্রাণ চুরি করার সাহস পাচ্ছে ?
আমি মনে করি বর্তমান সরকারকে দেশের মানুষের কাছে হেয় প্রতিপন্ন করা এবং জনপ্রিয়তা হ্রাস করার ্ জন্য দলের ভিতর থেকে এবং প্রশাসনের একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে । যদিও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি-জামাতের লোকেরা দলে ঢুকে এই অপকর্ম করছে। প্রশ্ন হচ্ছে বিএনপি-জামাতের লোকদের আওয়ামীলীগে ডুকালো কারা ? যদি বর্ণ চোরার মত কেউ আওয়ামীলীগে ঢুকে থাকে তা হলে তাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে না কেন? এ প্রশ্ন কিন্তু দেশবাসীর মনে ঘুরপাক খাচ্ছে ? মাননীয় প্রধানমন্ত্রী আপনি বার বার বলছেন ত্রাণ চোরদের ছাড় দেয়া হবে না । তাদের কঠোর হস্তে দমন করা হবে ?
এ পর্যন্ত প্রায় সাড়ে ১৩শ জন চাল চোর ধরা পড়েছে । তাদের কারো কারো বিরুদ্ধে মামলা হলেও অনেকের বিরুদ্ধে এখনো আইনানুগ ব্যবস্থা নেয়া হয়নি। আর মামলা নিলেই বা কি হবে ? চুরির দায়ে ৩৭৯/৩৮০ ধারা অথবা সরকারি সম্পদ আত্মসাতের জন্য না হয় একটু শক্ত মামলা হবে? এই সব চোরদের জেল থেকে ছাড়িয়ে আনার জন্য তো অনেক আইনজীবি অপেক্ষা করছেন । জামিন পাওয়ার পর চোরের গলায় ফুলের মালা দিয়ে চোরের সাগরেদরা জেল খানা থেকে বের করে শ্লোগান দিয়ে রাস্তায় মিছিল করবে তা দেখতে হবে দেশবাসীকে । মাননীয় প্রধানমন্ত্রী দেশের জনগণ শুধুমাত্র আপনাকে এবং সেনাবাহিনীকে আন্তরিক ভাবে বিশ্বাস করে । আর কাউকে নয় ।
মাননীয় প্রধানমন্ত্রী, ভিডিও কনফারেন্সে ডিসি সাহেব ও রাজনৈতিক নেতারা সব ঠিক আছে বললেও হতদরীদ্র,নিন্ম মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের ঘরে কিন্তু খাবার নেই । পেটের দায়ে তারা ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছে ।
তাই অনুরোধ এখনো সময় আছে সেনাবাহিনীর মাধ্যমে দেশের এই ক্রান্তিকালে হতদরীদ্র,নিন্ম মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের ঘরে খাবার পৌছে দেয়ার ব্যবস্থা করুন। তা হলে আপনার নির্দেশ মেনে তারা যেমন ঘরে থাকবে তেমন দেশের জনগণের অফুরন্ত দোয়া পাবেন আপনি । মহান আল্লাহপাকের রহমত বর্ষিত হবে আপনার ও দেশবাসীর উপর। মহান আল্লাহ পাকের দরবারে আপনার ও আপনার পরিবারের সুস্থ্যতা কামনার পাশাপাশি দেশাবাসীকে আল্লাহ করোনা ভাইরাস থেকে হেফাজত করুন এই কামনা করি ।
লেখক : শামসুল আলম স্বপন, সম্পাদক, বিজয় নিউজ টুয়েন্টিফোর ডটকম

সভাপতি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)