শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নাটোরে সাবেক প্রতিমন্ত্রীর বাসায় যুবলীগের হামলা :আহত ৩:আটক-১
প্রথম পাতা » অপরাধ » নাটোরে সাবেক প্রতিমন্ত্রীর বাসায় যুবলীগের হামলা :আহত ৩:আটক-১
বুধবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাটোরে সাবেক প্রতিমন্ত্রীর বাসায় যুবলীগের হামলা :আহত ৩:আটক-১

---

নাটোর প্রতিনিধি ::(৩ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১০.৩০মিঃ) সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের নাটোর শহরের বাসায় সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে ৷ এ ঘটনায় প্রতিমন্ত্রীর মেয়েসহ তিনজন আহত হয়েছে ৷ সাবেক মন্ত্রী আহাদ আলী সরকার তাৎক্ষাণিক সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্য পৌর যুবলীগের একটি অংশকে দায়ী করেছেন৷ এ ঘটনায় মামলা দায়েরের পর বুধবার দুপুরে পুলিশ রেদোয়ান হোসেন সাবি্বর নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে ৷ স্থানীয়রা জানায়, রাত নয়টার দিকে কয়েকজন যুবক হাতে ক্রিকেটের স্ট্যাম্প ও অস্ত্রসস্ত্র নিয়ে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের নাটোরের কানাইখালি মহল্লার জেলেপাড়ার বাসভবনে ঢুকে পড়ে ৷ বাসার কেয়ারটেকার বাবু তাদের বাধা দিলে তাঁকে বেধড়ক পিটিয়ে তারা অতিথি কক্ষে প্রবেশ করে ৷ এ সময় তাঁর মেয়ে স্থানীয় বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মৌসুমী পারভীন সেখানে এলে তাঁকেও স্ট্যাম্প দিয়ে পেটায় ৷ তখন মন্ত্রীর দুই জামাই মাজহারুল ইসলাম ও আশরাফুল ইসলাম ভবনের অন্যান্য তালা থেকে নেমে এলে হামলাকারীরা তাঁদেরকেও মারপিট করে ৷ এ সময় আহাদ আলী সরকারের স্ত্রী দীর্ঘ সময় ধরে চিত্‍কার চেঁচাম্যাচি করলেও ভয়ে আশ পাশ থেকে কেউ এগিয়ে আসেননি বলে তিনি জানান ৷ ততক্ষণে হামলাকারীরা মেয়েদের আনুমানিক চার লাখ টাকার স্বর্ণালংকার কেড়ে নিয়ে দ্রুত চলে যায় ৷ এ সময় হামলাকারীরা আহাদ আলী সরকারকে খোঁজা খুঁজি করতে থাকে ৷ তবে তিনি এ সময় বাসার বাইরে ছিলেন ৷ মোবাইল ফোনে খবর পেয়ে তিনি পুলিশ সুপার ও সদর থানাকে ঘটনাটি জানালে বিপুল সংখ্যক পুলিশ তাঁর বাড়িতে আসে৷ জানা গেছে,সাবেক এই প্রতিমন্ত্রী তিনতলা এই বাসায় দুই মেয়ে-জামাইকে নিয়ে বসবাস করেন৷ আহাদ আলী সরকারের ছোট জামাতা মাজহারুল ইসলাম জানান, তিনি হৈ চৈ শুনে উপর থেকে নীচে নেমে আসার সাথে সাথেই দুর্বৃত্তরা তাঁকে মারপিট করতে শুরু করে৷ তখন তাঁর বড় ভায়রা বাইরে থেকে বাসায় ফিরে তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁকেও টানাহেচড়া করে দুর্বত্তরা৷ আহাদ আলী সরকার রাতেই তাঁর বাসায় তাৎক্ষানিক সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বর্তমানে তিনি স্ব-পরিবারে নাটোরের বাসায় থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে অংশ নিচ্ছেন৷ এটা দলের অনেকে সহ্য করতে পারছেন না৷ তাই সুপরিকল্পিতভাবে তাঁর পরিবারের ওপর হামলা ও লুটপাট করা হয়েছে৷ তিনি এ ঘটনার জন্য পৌর যুবলীগের সদস্য রেদোয়ান হোসেন সাবি্বরসহ তাঁর সহযোগীদের দায়ী করেন৷ এ ঘটনায় আহাদ আলী সরকার বুধবার রেদোয়ান হোসেন সাবি্বরসহ অজ্ঞাত ৮/৯জনকে অভিযুক্ত করে নাটোর থানায় ভাংচুর, মারপিট, ছিনতাই ও চাঁদাবাজীর অভিযোগে মামলা দায়ের করেন৷ নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, মামলার প্রেক্ষিতে বুধবার দুপুরে শহরের কানাইখালি এলাকাা থেকে রেদোয়ান হোসেন সাবি্বর নামে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে৷





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ