শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » ঢাকা » তিনটি সংগঠনের পক্ষ থেকে বাড়ি ভাড়া মওকুফের আদেশ চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান
প্রথম পাতা » ঢাকা » তিনটি সংগঠনের পক্ষ থেকে বাড়ি ভাড়া মওকুফের আদেশ চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান
সোমবার ● ২৭ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিনটি সংগঠনের পক্ষ থেকে বাড়ি ভাড়া মওকুফের আদেশ চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান

---ঢাকা  প্রতিনিধি :: এপ্রিল, মে ও জুন- এই তিন মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফ এবং গ্যাস, পানি, বিদ্যুৎ ও হোল্ডিং ট্যাক্স মওকুফের নির্বাহী আদেশ চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যৌথভাবে স্মারকলিপি দিয়েছে ‘ভাড়াটিয়া পরিষদ’, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ এবং ‘আদর্শ নাগরিক আন্দোলন ’ নামের তিনটি সংগঠন।

আজ ২৭ এপ্রিল সোমবার দুপুরে ‘ভাড়াটিয়া পরিষদ’ সভাপতি মো. বাহারানে সুলতানা বাহার,’দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন এবং ‘আদর্শ নাগরিক আন্দোলন’ সভাপতি মুহাম্মদ মাহামুদুল হাসান প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারকলিপি পৌঁছে দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডাক গ্রহণ ও বিতরণ বিভাগের কর্মকর্তা নিজাম উদ্দিন স্মারকলিপি গ্রহণ করেন বলে সংগঠন তিনটির নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন।

এর আগে বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পৃথকভাবে জাতীয় পতাকা সম্বলিত ভ্যানে করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উদ্দেশ্যে রওনা করেন তারা। ভ্যানে আদর্শ নাগরিক আন্দোলনের পক্ষ থেকে একটি কাগজের তৈরি ঘরও দেখা যায়। সেখানে লেখা রয়েছে-‘বাসা ভাড়া আতঙ্ক।’ বাড়ী ভাড়া মওকুফ চাই।

‘ভাড়াটিয়া পরিষদ’র সভাপতি মো. বাহারানে সুলতানা বাহার বলেন, এপ্রিল, মে ও জুন- এই তিন মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফ এবং গ্যাস, পানি, বিদ্যুৎ ও হোল্ডিং ট্যাক্স মওকুফের নির্বাহী আদেশ চেয়ে আমরা তিনটি সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমাদের এই দাবি পেশ করেছি।

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ সভাপতি কে এম রকিবুল ইসলাম বলেন,আপনারা জানেন, করোনা মহামারির এই দুর্যোগে অনেক কর্মহীন মানুষ ঘরে বসে আছে। তারা কোনো কাজ-কর্ম করতে পারছে না। যার কারণে বাড়িভাড়া দিতে তাদের অসুবিধা হচ্ছে।

তিনি আরো বলেন- ইতিমধ্যে আপনারা দেখছেন দুই মাসের শিশুসহ ভাড়াটিয়াকে বাড়িওয়ালা বাড়ি ভাড়ার কারণে অমানবিকভাবে বের করে দিয়েছিল। সেখানে প্রশাসনের লোক গিয়ে ওই ভাড়াটিয়াকে বাড়িতে উঠিয়ে দিয়েছে। বাড়িওয়ালাকে গ্রেফতার করেছে। আমরা আমাদের পক্ষ থেকে প্রশাসনের কর্মকর্তাকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আজকে আমাদের যে দাবি সেই দাবি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা একটা স্মারকলিপি পেশ করেছি। এ বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ দাবি করছি।

রিপন বলেন, ‘আমাদের চাওয়া তিন মাসের বাড়ি ভাড়া মওকুফ করার জন্য এবং গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিলসহ ট্যাক্স মওকুফের দাবিতে সরকারি ভর্তুকি সাপেক্ষে ।

মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আদর্শ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহমুদুল হাসান বলেন, কোটি কোটি মানুষ কর্মহীন রয়েছেন। আমাদের নিম্ন বিত্ত, মধ্যবিত্ত শ্রেণির মানুষ যারা রয়েছি তাদের মূল সমস্যা হলো বাড়ি ভাড়া। আমাদের আয়ের অধিকাংশ চলে যায় বাড়ি ভাড়ার মধ্যে। তাই বিশ্বব্যাপী এই ক্রান্তিলগ্নে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এপ্রিল, মে, জুন এই তিন মাসের বাড়ি ভাড়া মওকুফের দাবি জানাচ্ছি।

অলরেডি এপ্রিল মাসের ভাড়া অনেকে নিয়ে নিয়েছে জানিয়ে মাহমুদুল হাসান বলেন- তারপরও কিন্তু অনেকেই এই এপ্রিল বাড়ি ভাড়া দিতে পারে নাই। বাস্তবিক বলতে গেলে, আমি নিজেপ এখনও এই মাসের বাড়ি ভাড়া দেই নাই। আমি আমার বাড়িওয়ালাকে আগামী মাসের কথা বলেছি। কারণ আমি ছোটখাট ব্যবসা করি, আমরা ব্যবসা বন্ধ। আমর মতো সারাদেশে ৪/৫ কোটি মানুষ আছে যারা অনেক কষ্টে দিনাতিপাত করছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভর্তুকি সাপেক্ষে বাড়ি ভাড়া মওকুফের দাবি জানাচ্ছি। একই সাথে গ্যাস, পানি, বিদ্যুৎ ও হোল্ডিং ট্যাক্স মওকুফের নির্বাহী আদেশ প্রত্যাশা করছি।

মাহমুদুল হাসান সরকারের বিভিন্ন মেগা প্রজেক্টের কথা উল্লেখ করে বলেন- বর্তমান সরকার দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে বিশাল বিশাল মেগা প্রজেক্ট গ্রহণ করে থাকেন। দেশের এই দুর্যোগের সময় দেশের নাগরিকদের পাশে দাড়ানোর চেয়ে বড় কোন প্রজেক্ট হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।





ঢাকা এর আরও খবর

রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)