শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গার্মেন্টস খোলার সিদ্ধান্ত বাতিল সহ ৭দফা দাবিতে নারীমুক্তি কেন্দ্রের অনলাইন ভিত্তিক প্রতিবাদ
প্রথম পাতা » গাইবান্ধা » গার্মেন্টস খোলার সিদ্ধান্ত বাতিল সহ ৭দফা দাবিতে নারীমুক্তি কেন্দ্রের অনলাইন ভিত্তিক প্রতিবাদ
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গার্মেন্টস খোলার সিদ্ধান্ত বাতিল সহ ৭দফা দাবিতে নারীমুক্তি কেন্দ্রের অনলাইন ভিত্তিক প্রতিবাদ

---সাইফুল মিলন, গাইবান্ধা :: সারাদেশের মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে গার্মেন্টস খোলার সিদ্ধান্ত বাতিলসহ ৭দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে অনলাইন ভিত্তিক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনলাইন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি সুভাসিনী দেবী, সহ-সভাপতি জাহেদা বেগম লীনা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সচেতন অভিভাবক আফরোজা বেগম লিলি, লিজা উল্যাহ, রাহেলা সিদ্দিকা প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশের মানুষকে ঝুঁকিতে ফেলে গার্মেন্টস খোলার সিদ্ধান্ত নিয়েছে যা আত্মঘাতী, যাদের শ্রমে-ঘামে দেশের অর্থনীতির চাকা সচল হয় আজকে তাদের সুরক্ষার কথা বিবেচনা না করে অমানবিক, বর্বর সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সেইসাথে গ্রাম-শহরের প্রসূতি মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত, নারী-শিশুসহ সকল শ্রমজীবি মানুষের খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত, শ্রমিক ছাঁটাই বন্ধ, গৃহকর্মীদের সবেতন ছুটি রেশন ও বিশেষ ভাতা, ত্রান নিয়ে ব্যাপক অনিয়ম-দূর্নীতি বন্ধসহ নারী-শিশু নির্যাতন ধর্ষন-হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

জেলা পুলিশের উদ্যোগে গ্রামপুলিশদের খাদ্য সামগ্রী বিতরন

গাইবান্ধা :: গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে নিজস্ব অর্থায়নে সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে পুলিশ লাইন মাঠে গাইবান্ধা জেলার পুলিশ সুপার মুহাম্মদ মো. তৌহিদুল ইসলাম ১১৭টি গ্রামপুলিশ পরিবারে এই খাদ্য সামগ্রী বিতরন করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবণ ও সয়াবিন তৈল।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার প্রমূখ।





আর্কাইভ