শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ মে ২০২০
প্রথম পাতা » মুক্তমত » এ দূরত্ব হোক কাছে আসার দুরত্ব
প্রথম পাতা » মুক্তমত » এ দূরত্ব হোক কাছে আসার দুরত্ব
শুক্রবার ● ১ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এ দূরত্ব হোক কাছে আসার দুরত্ব

---ফয়সাল আলম :: সামান্য ভাইরাসের কাছে আজ বিশ্ব বাসী নাজেহাল। হাজার হাজার লাশের ভিড়ে কেউ হারাচ্ছে তার প্রিয়জন। সমস্ত বিশ্ব এখন লক ডাউন, অর্থনীতির চাকা অচল হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ। কোভিড-১৯ করোনা ভাইরাস এর প্রভাব বৈশ্বিক মহামারী দেখা দিয়েছে, মানুষ একে অপরের সাথে যোগাযোগ, সামাজিক বন্ধন, রক্ষা করতে পারছে না। মহামারী থেকে আমাদের রক্ষা করতে সম্মুখ ভাগে নেতৃত্ব দিচ্ছেন ডাক্তার, নার্স সহ সকল স্বাস্থ্য কর্মী। প্রশাসনের কর্তা ব্যক্তি সেনাবাহিনী, পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহামারী যুদ্ধে সাধারণ মানুষের জীবনের সাথে আরো এই যুদ্ধের সম্মুখ ভাগে নেতৃত্ব দানকারী যোদ্ধাদের জীবন উৎসর্গ করেছেন। বিনম্র শ্রদ্ধায় চির বিদায় দিতে হচ্ছে এই ধরনী থেকে। মানুষের মধ্যে সামাজিক দুরত্ব বজায় নিশ্চিত করতে হচ্ছে। আজ মানুষের আর্থিক অবস্থা সংকটাপন্ন। কর্মহীন মানুষের মাঝে হাহাকার। তবুও এই সামাজিক দুরত্ব আমাদের সকলের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করবে। নতুন পৃথিবী আমাদের অর্থনীতির চাকা সমৃদ্ধ করবে। কর্মহীন মানুষের কাজের দুয়ার আবার খুলে যাবে, মানুষের নৈতিকতার বড় একটা পরিবর্তন হবে। করোনা যুদ্ধে জয়ী হবে বাংলাদেশ তথা সারা বিশ্ব। মানুষে মানুষে আবার সামাজিক সেতুবন্ধন হবে। পিছিয়ে পড়া বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে উঠবে। আজ আমরা সামাজিক দুরত্ব বজায় রাখতে কোয়ারেন্টাইন এ আছি বা লক ডাউনে আছি, এ দুরত্ব কাছে আসার। সুস্থ্য হয়ে উঠি আমি, আমরা, আমার বাংলাদেশ, আমাদের পৃথিবী। সকল কে নিরাপদে থাকতে হবে, স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। অসহায় মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে সাধ্য মতো। বিত্তবান মানুষের সম্পদ মূল্য হীন হয়ে যাবে এই সংকট কালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে না পারলে। লাশের মিছিলে কখন কে চলে যাবে তা কেউ বলতে পারবে না। আমরা সবাই সবার অবস্থান থেকে সহযোগিতা করতে পাড়ি অসহায়দের। কৃষক তার উৎপাদিত ফসল ঘরে তুলতে পারছে না, শ্রমিক তার শ্রম দিতে পারছে না, চালক তার কর্মে ফিরতে পারছে না, দোকানদার দোকান খুলতে পারছে না। সবাই এক অবরুদ্ধ অবস্থায় আছে। হতাশা নির্ভর জীবন পাড় করছে সবাই। নতুন করে শুরু হবে করোনা জয়ী এক নতুন সকাল। আবার সবাই দিন শুরু করবে আগের মতো। থাকবে না কোনো লক ডাউন, থাকবে না কোনো সামাজিক দুরত্ব। এ দুরত্ব হোক কাছে আসার দুরত্ব।

লেখক : মো. ফয়সাল আলম, এল এল বি, বি এড, এম এস এস (রাষ্ট্র বিজ্ঞান), শিক্ষানবিস আইনজীবী জর্জ কোর্ট, রাঙামাটি।





আর্কাইভ