শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » জাতীয় » চলচ্চিত্রের নায়িকা, মডেলসহ নারীকে গ্রেফতারের ঘটনা জাতীয় ইস্যুতে পরিনত করায় শ্রমজীবী নারী মৈত্রীর নিন্দা
প্রথম পাতা » জাতীয় » চলচ্চিত্রের নায়িকা, মডেলসহ নারীকে গ্রেফতারের ঘটনা জাতীয় ইস্যুতে পরিনত করায় শ্রমজীবী নারী মৈত্রীর নিন্দা
সোমবার ● ৯ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলচ্চিত্রের নায়িকা, মডেলসহ নারীকে গ্রেফতারের ঘটনা জাতীয় ইস্যুতে পরিনত করায় শ্রমজীবী নারী মৈত্রীর নিন্দা

--- শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে দেশে করোনার এক ভয়াবহ দূ্র্যোগের সময় গত কয়েকদিন চলচ্চিত্রের নায়িকা, মডেলসহ কয়েকজন নারীকে গ্রেফতার ও গ্রেফতারের ঘটনাকে যেভাবে অনেকটা জাতীয় ইস্যুতে পরিনত করা হয়েছে তাতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন গ্রেফতারের আয়োজন দেখে মনে হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনীর সদস্যরা যেন রাষ্ট্রের নিরাপত্তার জন্য বিপজ্জনক কোন সন্ত্রাসী গোষ্ঠী গ্রেফতার করছেন। সমগ্র ঘটনা গ্রেফতারের উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করে তুলছে। নির্দিষ্ট কোন পরোয়ানা ছাড়া মাদক রাখাসহ যেসমস্ত অভিযোগে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে তার আইনগত ভিত্তি কতটুকু সেটাও বড় বিবেচনার বিষয়। এসব অভিযোগে নারীদের আটক করতে হলে তো কেবল ঢাকা শহরের অভিজাত এলাকাসমূয়ের কয়েক হাজার বাড়িতে অভিযান চালাতে হবে।
নেতৃবৃন্দ ক্ষোভের সাথে উল্লেখ করেন, এসব নারীদের আটকের পর আইন শৃংখলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদেরকে যেভাবে চিত্রিত করেছেন ও তাদের সম্পর্কে যেসব আপত্তিকর বিশেষণ ব্যবহার করেছেন তা তাদের পেশাগত এক্তিয়ারবহির্ভত, বেআইনী, অশোভন ও নারীদের জন্য অপমানজনক। আদালতে অভিযোগ প্রমাণ হবার আগেই যেভাবে এই নারীদের ক্যামেরা ট্রায়াল হয়ে যাচ্ছে তা একদিকে অভিযোগের নিরপেক্ষ সুষ্ঠু তদন্তকে প্রভাবিত করছে, আর অন্যদিকে বিচারের আগেই তাদের বিচার হয়ে যাচ্ছে। এই সমস্ত ঘটনা আইনশৃংখলা বাহিনীর পেশাদারী দায়িত্বকে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করছে। আমাদের বাহিনীর কোন কোন সদস্যরা ক্ষমতাবান বিশেষ কোন কোটারীদের দ্বারা প্রভাবিত কিনা নাগরিকদের মধ্যে এসব নিয়েও উৎকন্ঠা দেখা দিয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনা এই প্রশ্ন আরও জোরদার করেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের অধিকাংশ মিডিয়াসমূহ নায়িকা ও মডেলদের এসব গ্রেফতারের ঘটনাকে দেশের মানুষের কাছে যেভাবে হাজির করছে তা দেশের নারীদের জন্য অসম্মান ও অমর্যাদাকর। তারা বলেন, গত কয়েকদিনের এসব বিষয় সমাজে নারীদের ক্ষমতায়ন , অধিকার ও মর্যাদা সম্পর্কেও ভুলবার্তা দিচ্ছে। দেশের চলচ্চিত্রসহ সাংস্কৃতিক জগৎ সম্পর্কেও ভুল ধারণা তৈরী হবে। এহেন তৎপরতা সমাজে নারীর সম্মান ও অধিকার বিরোধী বিকৃত ধর্মান্ধ প্রচারণাকে কেবল আরও জোরদার করবে।
তারা বলেন, সাম্প্রতিক ঘটনায় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী সহ রাষ্ট্র ও সমাজের চরম পুরুষতান্ত্রিক আচরণকেও দৃষ্টিকটুভাবে সামনে নিয়ে এসেছে, যা কোনভাবেই কাম্য নয়।
তারা প্রশ্ন তোলেন, আটক করা এই নারীদের সাথে রাষ্ট্র ও সমাজের যেসব বিত্তবান ও ক্ষমতাবান ব্যক্তিরা - পুরুষেরা যুক্ত তারা কোথায়! তাদেরকে কেন এখনো আইনের আওতায় আনা হচ্ছে না? জিজ্ঞাসাবাদে এই নারীরা ক্ষমতাবান যাদের নাম বলেছেন তাদেরকে কি আইনের আওতায় আনা হবে? তারা বলেন, ডিবি’র যে কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হোল তার শাস্তির বিধান কি?
নেতৃবৃন্দ বলেন, আমাদের সমাজে অধিকাংশ নারীরা,এমনকি বিরাট সংখ্যক পেশাজীবি নারীরাও নানাদিক থেকে বিপন্ন অসহায় ও নিরাপত্তাহীন থাকেন।সে কারণে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে রাষ্ট্রের অংগিকার নারী - পুরুষের সমতাবিধান- সে রাষ্ট্র, সরকার, তার বাহিনীসমূহকে নারীদের বিরুদ্ধে আইনের প্রয়োগের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক ও সংবেদনশীল হওয়া দরকার। তারা বলেন আদালতে গ্রেফতার করা নারীদের অপরাধ প্রমাণ হলে তারা নিশ্চয় দন্ডভোগ করবেন। কিন্তু তার আগে যেভাবে তাদেরকে প্রশাসনিক ও সামাজিক ভাবে নিগৃহীত ও দন্ডিত করা তা অবশ্যই বন্ধ করতে হবে।
তারা এই ব্যাপারে সবাইকে দায়িত্বশীল হবার আহবান জানান। একই সাথে তারা দেশের গণমাধ্যমসমূহকেও আরও দায়িত্বশীল হবার অনুরোধ জানান।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)