শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩ মে ২০২০
প্রথম পাতা » কৃষি » ফুলবাড়ীতে বোরো ধানের বাম্পার ফলন : শ্রমিক সংকট
প্রথম পাতা » কৃষি » ফুলবাড়ীতে বোরো ধানের বাম্পার ফলন : শ্রমিক সংকট
রবিবার ● ৩ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফুলবাড়ীতে বোরো ধানের বাম্পার ফলন : শ্রমিক সংকট

---রুকুনুজ্জামান বাবুল, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ফুলবাড়ীসহ আশপাশের এলাকায় বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা । বোরো ক্ষেতে ধান পাকতে শুরু করলেও করোনার প্রভাবে শ্রমিক সংকটের কারণে এখানকার চাষিরা ক্ষেত থেকে ধান ঘরে তুলতে পারবেন কি-না তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। বর্ষা মৌসুমও আসন্য ফলে দ্রুত ধান কাটা না হলে বিপুল পরিমাণ ধান ক্ষেতেই নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে,চলতি বছর ১৪হাজার ২০০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার ১৪হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এ উপজেলায় চাষাবাদের জমি রয়েছে প্রায় সাড়ে ১৮ হাজার ৯২৯ হেক্টর। এর মধ্যে ১৪ হাজার ৩০০হেক্টর জমিতে এবার বোরো ধান চাষ হয়েছে।

এদিকে আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা গেলেও কৃষকের মুখে হাসি নেই। কারণ ধান পাকতে শুরু করলেও শ্রমিক সংকটের কারণে এই এলাকার কৃষকরা ক্ষেত থেকে ধান ঘরে তুলতে পারবেন কি-না তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। বর্ষা মৌসুম আসন্ন তাই দ্রুত ধান কাটা না হলে ক্ষতিতে পড়ার আশঙ্কায় ঘুম নেই কৃষকের।

উপজেলার বেতদিঘী ইউনিয়নের চিন্তামন এলাকার কৃষক মোঃ এজার উদ্দিন জানান, এবার তিনি প্রায় ১০ একর জমিতে বোরো ধানের চাষ করেছেন। এই মুহূর্তে মাঠে ধানের অবস্থা দেখে বাম্পার ফলনের সম্ভাবনাও দেখছেন তিনি। তবে করোনা ভাইরাসের বিস্তৃতির কারণে ধান কাটার শ্রমিক পাওয়া না গেলে ব্যাপক ক্ষতিতে পড়ার চিন্তায় রয়েছেন তার মত অনেক কৃষক। ১০/১২ দিনের মধ্যে পাকা ধান কাটা ও মাড়াইয়ে বিলম্ব হলে বৃষ্টি ও কালবৈশাখীতে ফসল নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে বলেও জানান তিনি। কৃষক সামিউল আলম জানান, বিগত বছরগুলোতে এসময় রংপুর,কুঁড়িগ্রাম,লালমনিরহাট,গাইবান্ধাসহ বিভিন্ন জেলা থেকে ধান কাটতে ৬ থেকে ৭ হাজার শ্রমিক ফুলবাড়ীতে আসতেন। এবার করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গণ-পরিবহন বন্ধ থাকায় শ্রমিক আসতে পারছেন না। তাই বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও শ্রমিক সংকটের কারনে বিভিন্ন এলাকায় কৃষকরা উৎকন্ঠায় রয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ বলেন,করোনার কারণে সরকার ও কৃষি বিভাগ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ধান কাটার জন্য সরকারী-বেসরকারী উদ্যেগে ৪টি হার্বেস্টার মেশিন প্রস্তুত করা হয়েছে। আগামী ৬ মে বুধবার উপজেলার লক্ষীপুর ও খয়েরবাড়ী এলাকায় ডাঃ আনোয়ার এর তৈরী দুটি হার্ভেষ্টার মেশিনের মাধ্যমে বোরো ধান কাঁটার উদ্বোধন করা হবে।

কৃষি কর্মকর্তা আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় ধান কাটতে ইচ্ছুক শ্রমিকরা তাদের নিজেদের উপজেলা কৃষি অফিসের মাধ্যমে প্রত্যয়নপত্র নিয়ে বিভিন্ন এলাকায় ধান কাটার কাজে আসতে পারছেন। এসব শ্রমিকদের করোনা ঝুঁকি এড়িয়ে থাকার জন্য বন্ধ স্কুলগুলো ব্যবহার করতে স্ব-স্ব চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তদারকির জন্য কৃষি কর্মকর্তা,পুলিশ বাহিনীর সদস্য, চেয়ারম্যান ও ইউপি সচিবদের সরকারীভাবে নির্দেশনা দেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে কৃষকের চাহিদানুযায়ী শ্রমিক পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পার্বতীপুরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে রোগীদের মাঝে চেক হস্তান্তর

পার্বতীপুর :: দিনাজপুরের পার্বতীপুরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার, কিডনী ও লিভার জনিত ৬ রোগাক্রান্তের চিকিৎসা সহায়তা বাবদ প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এককালীন অনুদানের অর্থ প্রদান করা হয়েছে।
আজ রবিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে এসময় অসুস্থ্য ৬ রোগীর হাতে ৫০হাজার টাকার বিপরীতে চেক তুলে দেন উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক। অনুদান প্রাপ্তরা হলেন পার্বতীপুর পৌরসভার দৌলতপুর মহল্লার মনোয়ারা বেগম, খয়েরপুকুর হাটের উত্তর বিঞ্চুপুর ডাংগাপাড়া গ্রামের আরজিনা বানু, দলাইকোটার চমক চন্দ্র, তেরআনিয়া গ্রামের হেমন্ত কুমার সরকার, বড়পুকুরিয়া এলাকার জবরপুর গ্রামের সাগর মাহমুদ এবং মধ্যপাড়া এলাকার নারগিজ বেগম। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পার্বতীপুরে পরিবেশ দুষন চরমে : এডিস মশার আশংকা

পার্বতীপুর :: ড্রেনগুলো পরিস্কার না করায় দুর্গন্ধে পরিবেশ দুষন চরমে এলাকাবাসীর অভিযোগ।

পার্বতীপুরে মাছ,মাংস,কাঁচা বাজার ও বুড়ার হাট শহিদ ময়দানে স্থানান্তর করায় মানুষ নির্বিঘ্নে সামাজিক দুরত্ব বজায় রেখে বাজার করতে পারছেন বটে। কিন্তু গরু,ছাগল,মাছ,হাস মুরগীর বিষ্টা ও আবর্জনায় ভরাট হয়ে গেছে মাঠের দুই পাশের ড্রেন।

এলাকাবাসীর অভিযোগ ড্রেনগুলো পরিস্কার না করায় দুর্গন্ধে এলাকায় বসবাস করা দায় হয়ে পড়েছে। তাছাড়া দীর্ঘদিন ময়লা পানি জমে থাকায় এডিস মশার আশংকাও করছেন তারা।

এবিষয়ে জানতে চাইলে পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক বলেন বিষয়টি আমি অবগত হলাম। শীঘ্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)