শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ মে ২০২০
প্রথম পাতা » ঢাকা » মার্কেট খুলে দেবার আত্মঘাতি সিদ্ধান্ত থেকে সরে আসুন : প্রধানমন্ত্রীর প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আহ্বান
প্রথম পাতা » ঢাকা » মার্কেট খুলে দেবার আত্মঘাতি সিদ্ধান্ত থেকে সরে আসুন : প্রধানমন্ত্রীর প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আহ্বান
বৃহস্পতিবার ● ৭ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কেট খুলে দেবার আত্মঘাতি সিদ্ধান্ত থেকে সরে আসুন : প্রধানমন্ত্রীর প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আহ্বান

---ঢাকা :: আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের অনলাইন মিটিং এ নেতৃবৃন্দ করোনা ভাইরাসের বিপজ্জনক বিস্তারের সময় ঈদ কেনাবেচার যুক্তিতে মার্কেট, শপিং মল খুলে দেবার সিদ্ধান্তকে আত্মঘাতি হিসাবে আখ্যায়িত করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ করোনার প্রাণঘাতি সংক্রমনের দীর্ঘ চক্রে ঢুকে গেল।

নেতৃবৃন্দ বলেন, সামাজিক সংক্রমন শুরু হয়ে যাওয়ায় এবং দেশব্যাপী সংক্রমনের বিস্তার ঘটায় এখুনি পরিস্থিতি নিয়ন্ত্রণেই বাইরে। লকডাউন শিথিল করে প্রায় সবকিছু খুলে দেবার ফলে বাংলাদেশ ও তার জনগণ বড় ধরনের ঝুকির মধ্যে পড়ে গেল। বাস্তবে হাট-বাজার-মার্কেট-শপিং কমপ্লেক্সসহঅধিকাংশ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি অনুসরণ ও ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থার কোন তোয়াক্কা নেই। গার্মেন্টস কারখানা থেকে শুরু করে কোথাও সরকার ঘোষিত ‘সীমিত’ পরিসীমার মধ্যে কেউ থাকছে না। গার্মেন্টসে ৩০ শতাংশ শ্রমিকের কাজের কথা বলা হলেও এখন প্রায় ১০০ ভাগ কারখানায় ৯০ শতাংশ শ্রমিক কাজ করছেন। যার ফলে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে করোনা সংক্রমনও দ্রুত ছড়িয়ে পড়ছে।

নেতৃবৃন্দ বলেন, মানুষের জীবিকার প্রশ্ন নিশ্চয় গুরুত্বপূর্ণ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের জীবন। নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ীদের মুনাফা ও সাময়িক অসুবিধার জন্য লক্ষ লক্ষ মানুষের জীবনকে কোনভাবেই বিপদগ্রস্ত করা যাবে না।

অনলাইন মিটিং এ নেতৃবৃন্দ বলেন, দুই কোটি পরিবারের কাছে খাদ্য ও নগদ টাকা পৌঁছানো নিশ্চিত করে লকডাউন কার্যকরি করা এবং করোনার বিস্তৃত পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা ছাড়া শর্টকাট রাস্তায় এই মহামারীর সংক্রমন থেকে রক্ষা পাওয়া যাবে না।

সভায় নেতৃবৃন্দ সরকারের কাছে সংরক্ষিত ‘ডাটাবেজ’ ও জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে দেড় কোটি চরম অভাবী পরিবারসমূহকে চিহ্নিত করে তাদেরকে রেশন কার্ড প্রদান করে তাদের কাছে আপদকালীন খাদ্য পৌছানোর দাবি জানান। তারা সশস্ত্র বাহিনীকে যুক্ত করে অতি দ্রুত এই উদ্যোগ বাস্তবায়িত করার আহ্বান জানান।

সভায় গৃহীত অপর এক প্রস্তাবে এপ্রিল মাসে গার্মেন্টস শ্রমিকদের মজুরী ৪০ শতাংশ কেটে রাখার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং এই অমানবিক সিদ্ধান্ত থেকে আসার জন্য মালিক ও সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনলাইন মিটিং এ অংশগ্রহণ করেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।





ঢাকা এর আরও খবর

রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন

আর্কাইভ