শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মদসহ আটক-২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মদসহ আটক-২
শুক্রবার ● ৮ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে মদসহ আটক-২

---আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ৯০ লিটার ছোলাই মদসহ দুই জনকে আটক করেছে রাউজান থানা পুলিশ। আজ ৭ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাহাড়তলী ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ গেটের পাশে রাস্তার উপর বাসানো চেক পোস্টে সিএনজি চালিত অটোরিকশা তল্লাসির সময় ৩০ বস্তা মদসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত ফয়েজ আহমেদ’র ছেলে মো. নাছির উদ্দিন ওরফে গেজু (৪০) ও একই উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আমীর হোসেনের ছেলে মো. নাছির উদ্দিন ওরফে ক্ষেপা (৩০)। রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ জানিয়েছেন, রাঙামাটি থেকে আসা নাম্বার বিহীন সিএনজি চালিত অটোরিকশা যোগে মাদক পাচারের সময় ৯০ লিটারমদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মদ ও সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্দ্রয়ণ আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাউজানে আগুনে পুড়ল গরীবের ঘর
রাউজান :: চট্টগ্রামের রাউজানে এক অগ্নিকান্ডে মো. হারুন নামে এক ভ্যানচালকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ ৭ মে বৃহস্পতিবার দুপুর দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হিংগলা নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা লোকজন ফায়ার সার্ভিসকে খরর দেন।খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আনুমানিক ৭ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ভান চালক মো. হরুন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম।





আর্কাইভ