শুক্রবার ● ৮ মে ২০২০
প্রথম পাতা » কুষ্টিয়া » বাতিল করা হোক শনিবারের ছুটি
বাতিল করা হোক শনিবারের ছুটি
শামসুল আলম স্বপন, কুষ্টিয়া :: বিএনপি আমলের অনেক প্রকল্পই আওয়ামীলীগ ক্ষমতায় এসে বাতিল করেছে কিন্তু বাতিল করেনি শনিবারের ছুটি । সাবেক অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমান সপ্তাহে দুই দিন ছুটি ঘোষণা করার উকালতি করে বলেছিলেন- সপ্তাহে শুক্র ও শনিবার ছুটি হলে সরকারি কর্মকর্তারা ঢাকা ছেড়ে বাড়িতে গিয়ে পিয়াজ রসুন লাগাতে পারবে তাতে পিয়াজ রসুনের দাম কমবে । পাশাপাশি গাড়ি ব্যবহার কম হওয়ার কারণে তেলের অপচয়ও কম হবে। কোটি কোটি টাকা সাশ্রয় হবে সরকারের । সাইফুর রহমানের এই ফর্মুলায় সায় দিলেন তৎকালীন অলস প্রধানমন্ত্রী খালেদা জিয়া । সেই থেকে শুরু হলো সপ্তাহে দুদিন ছুটি । কিন্তু দেখা যাচ্ছে শনিবারে সব চেয়ে দুরের পথে সরকারি তেল পুড়িয়ে ব্যবহার করা হয় সরকারি গাড়ি । হয় বাপের বাড়ি না হয় শ্বশুরবাড়ি অথবা কোন পিকনিক স্পটে বউবাচ্চা নিয়ে হাওয়া খেতে যান আমলা বন্ধুরা । হিসাব কসলে দেখা
যাবে শনিবারে অফিস খোলা থাকলে সরকারের যা খরচ হতো তার চেয়ে কয়েকগুন বেশী খরচ হচ্ছে ছুটি থাকায় ।
পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্যে পড়ছে ব্যাপক প্রভাব । ব্যাংকসহ সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে দেশের মানুষ । একদিনেই ক্ষতি হচ্ছে শত শত কোটি টাকা ।
আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর বিএনপির অনেক প্রকল্পই বাতিল করলো । রাতারাতি আন্তর্জাতিক বিমান বন্দরের নাম পাল্টে গেল । কিন্তু খালেদা জিয়ার স্পেশাল প্রকল্প “ শনিবারের ছুটি ” আজও বাতিল হলো না । এ থেকে আমরা কি বুঝবো ?





কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক