শুক্রবার ● ৮ মে ২০২০
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে কাজী আব্দুল গফুরের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
পার্বতীপুরে কাজী আব্দুল গফুরের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে করোনায় প্রভাবে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আব্দুল গফুর। তিনি গত নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে জাতীয় পার্টিও প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
আজ শুক্রবার সকাল ১০টায় হলদীবাড়ি রেলগেট সংলগ্ন মোড়ে পলাশবাড়ি ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের অর্ধশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন জাতীয় পার্টির এই নেতা। এসময় প্রতি প্যাকেটে চাল ৪ কেজি, আলু ১ কেজিসহ অন্যান্য সামগ্রী দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দু রহিম, ছাত্র সমাজের আহবায়ক জীবন কুমার পালসহ অন্যান্যরা।
কাজী আব্দুল গফুর বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর নির্দেশে নিজ তহবিল থেকে তার এলাকায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। করোনায় দেশব্যাপি লক ডাউন শুরু থেকে এলাকার অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী সরবরাহ করে আসছেন বলে জানিয়েছেন তিনি।





বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১