শনিবার ● ৯ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লংগদুতে সাম্প্রদায়িক হামলার নিন্দা জানিয়েছে ইউপিডিএফ
লংগদুতে সাম্প্রদায়িক হামলার নিন্দা জানিয়েছে ইউপিডিএফ
সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা আজ ৯ মে শনিবার এক বিবৃতিতে জেলার লংগদু উপজেলায় পাহাড়িদের উপর সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
সংবাদ মাধ্যমে দেয়া বিবৃতিতে তিনি বলেন, ‘আজ সকাল পাহাড়িরা বিভিন্ন কাজে নৌকা যোগে রাঙামাটি যাচ্ছিলেন। তারা সাড়ে ৭টায় লংগদু সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বড়হারিকাবা (১নং টিলা নামেও পরিচিত) নামক স্থানে পৌঁছলে বাঙালি সেটলাররা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে অন্ততঃপক্ষে ৫ জন আহত হন।’
‘আহতরা হলেন মৃত কান্তমনি চাকমার ছেলে দয়াল চন্দ্র চাকমা (৫২), নুয়া মঙ্গল চাকমার ছেলে প্রসিত চাকমা ওরফে ধনবান (৪৫), জুরেন্দ্র চাকমার ছেলে ধনমনি চাকমা (৩০), মৃত ভক্তমনি চাকমার ছেলে সুমতি চাকমা ওরফে নাগা (৪৭) এবং মনি চাকমার ছেলে ভগিরথ চাকমা (৩৫)। তারা সবাই ৭নং লংগদু ইউপির অধীন ধুধুকছড়া গ্রামের বাসিন্দা।’
ঘটনার পর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বড়হাড়িকাবা পাহাড়ি গ্রামে গিয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও কার্বারীদেরকে হাজির হতে নির্দেশ দিয়েছে বলে ইউপিডিএফ নেতা অভিযোগ করেন।
তিনি বলেন, ‘যতদিন সেটলারদেরকে পার্বত্য চট্টগ্রামের বাইরে পুনর্বাসন করা হবে না, ততদিন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকবে অথবা ঘটার আশঙ্কা থাকবে।’
লংগদুতে অতীতেও বেশ কয়েকবার সাম্প্রদায়িক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এ সব হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার জন্যই সেটলাররা বার বার তার পুনরাবৃত্তি ঘটাতে সাহস পাচ্ছে।’
সচল চাকমা স্বৈরাচারী এরশাদ ও জিয়াউর রহমানের শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পুনর্বাসিত সেটলারদেরকে পার্বত্য চট্টগ্রাম থেকে সরিয়ে নিয়ে সমতলে তাদের স্ব স্ব জেলায় সম্মানজনকভাবে পুনর্বাসনের দাবি জানান।





রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক
রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান