শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ মে ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরন
প্রথম পাতা » গাইবান্ধা » কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরন
মঙ্গলবার ● ১২ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরন

---সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধায় গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় মুজিব শতবর্ষ উপলক্ষে কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১২মে) দুপুরে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটে এ ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা গিনি ১৮০ জন কৃষকের মাঝে মাল্টা, থাই পেয়ারা, আম, লিচুসহ সাত প্রকারের চারা বিতরন করেন।

এসময় রংপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মো: মাসুদুর রহমানের সভাপতিত্বে গাইবান্ধা কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন জাতীয় কৃষক পার্টি

গাইবান্ধা :: করোনার প্রাদুর্ভাবে দেশের মানুষ যখন গৃহবন্দী, ঠিক তখনই শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। এমন পরিস্থিতিতে বেশ বিপাকে পড়েছেন কৃষকরা। সুন্দরগঞ্জ উপজেলার দরিদ্র কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছেন জাতীয় কৃষক পার্টির নেতৃবৃন্দ।

জাপার অতিরিক্তি মহাসচিব (রংপুর) ও ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নির্দেশনায় এবং উপজেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়ার নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে দুই কৃষকের ৫৩ শতাংশ জমির ধান কেটে তাদের বাড়িতে পৌঁছে দেয়া হয়। কৃষক দুজন হলেন উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত মোনছোর আলীর ছেলে হাফিজার রহমান (৪০) ও মৃত ইছমাইল হোসেন প্রামাণিকের ছেলে শাহ আলম প্রামাণিক (৪৫)।

ধান কেটে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞা জানিয়ে কৃষকরা জানান, এ ধরণের সহযোগিতায় দেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের এগিয়ে আসা উচিৎ।

স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর বলেন, করোনার প্রাদুর্ভাবে দেশের মানুষ যখন গৃহবন্দী, ঠিক তখনই শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। এমন পরিস্থিতিতে বেশ বিপাকে পড়েছেন কৃষকরা। আর তাদের সহায়তা করতেই আমাদের এ কর্মপরিকল্পনা। এবং এ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শিক্ষা খাতে ২৫% বরাদ্দের দাবিতে ছাত্রফ্রন্টের মানববন্ধন

গাইবান্ধা :: আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা খাতে ২৫% বরাদ্দের দাবিতে মঙ্গলবার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থ ও শিক্ষা মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাস, সহ-সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা প্রমুখ।

বক্তারা আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা খাতে ২৫% বরাদ্দ, করোনাকালিন সময়ে ছাত্রদের বাড়ি ও মেস ভাড়া মওকুফে রাষ্ট্রীয় বরাদ্দ, জেলা শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অন্তত পক্ষে এক বছরের বেতন ফি মওকুফ, অস্বচ্ছল শিক্ষার্থীদের তালিকা তৈরী করে সরকারের পক্ষ থেকে এবং স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উদ্যোগে তাদেরকে এক কালিন আর্থিক সহযোগিতা প্রদানের দাবি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)