শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ মে ২০২০
প্রথম পাতা » কৃষি » গাবতলীতে ধান-চাল ক্রয়ের উদ্বোধন
প্রথম পাতা » কৃষি » গাবতলীতে ধান-চাল ক্রয়ের উদ্বোধন
মঙ্গলবার ● ১২ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাবতলীতে ধান-চাল ক্রয়ের উদ্বোধন

---আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: আজ মঙ্গলবার গাবতলী সদর খাদ্য গুদামে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম ভূলন, ভাইস চেয়ারম্যান রেকসেনা জালাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হারুন উর রশিদ, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, পৌর আ’লীগের আহবায়ক আজিজার রহমান পাইকার, বগুড়া-৭আসনের এমপি এর গাবতলী প্রতিনিধি যুবলীগ নেতা সাব্বির হাসান জাফরু পাইকার, পিআইও রাশেদুল ইসলাম, গাবতলী খাদ্য গুদাম কর্মকর্তা নাজমুল আলম, খাদ্য পরিদর্শক আবু বক্কর, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল প্রমূখ। গাবতলী সদর খাদ্য গুদাম কর্মকর্তা নাজমুল আলম জানান, গাবতলীতে ৩টি খাদ্যগুদামে সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬টাকা কেজি দরে ২হাজার ৫’শ ১মেঃ টন ধান এবং ৩৬টাকা কেজি ৩হাজার ১’শ ১৬মেঃ টন চাল ক্রয় করা হবে।

নশিপুরে কৃষকের ধানকেটে মাড়াই করে ঘরে তুলে দিলেন ক্লাবের সদস্যরা
বগুড়া :: করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন ও অসহায় হওয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ মঙ্গলবার বগুড়ার গাবতলী নশিপুরের ৪নং ওয়ার্ডে হোড়ারদিঘী গ্রামের বিএনপি সমর্থক মরহুম কৃষক সাইফুল ইসলামের স্ত্রী রাবেয়া বেওয়া ৪০শতক জমিতে লাগানো বোরো ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিলেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বড়পুত্র ও সিরাজুল হক তালুকদার মেমোরিয়াল ক্লাব এর প্রতিষ্টাতা সভাপতি ও বিএনপি নেতা সাজ্জাদুজ্জামান সিরাজ জয় এবং ক্লাবের সদস্যরা। মরহুম কৃষক সাইফুল ইসলামের বিধবা স্ত্রী রাবেয়া বেওয়া বেশ কিছু দিন হলে জমির ধান কাটা (কর্তন) জন্য শ্রমিক খুজে না পাওয়ায় ফলে এ খবর পেয়ে ধারাবাহিক কর্মসূচী অংশ হিসাবে গতকাল মঙ্গলবার ৯ম দিনে দিনব্যাপী প্রচন্ড তাপদাহ রোদে রোজা রাখা অবস্থায় বোরো ধান কেটে কৃষক রাবেয়া বেওয়া ঘরে তুলে দেন জয়’সহ ক্লাবের সদস্যরা এবং এই ধারা অব্যাহত থাকবে বলে জানান জয়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সরকারী আজিজুল হক কলেজ ও বগুড়া সরকারী শাহ সুলতান কলেজ-ছাত্রদল নেতা বাঁধন, মামুন, রাফিউল, মাহমুদ’সহ জেলা-শহর ছাত্রদল নেতৃবৃন্দ, ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলীম, গাবতলী উপজেলা যুবদল নেতা বেলাল হোসেন, জাফর, জাহিদ, মুকুল, আখতারুজ্জামান, বিশাল, গাবতলী উপজেলা ছাত্রদল নেতা আব্দুল হাকিম, রবিউল ইসলাম, তৌহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, লাল মিয়া, রানা আহম্মেদ, জুয়েল আহম্মেদ, জাকির হোসেন, সুজন আহম্মেদ’সহ ক্লাবের সদস্য আবু জাফর, মুকুল মিয়া ও আনিছার রহমান প্রমূখ। এছাড়া জয় সিরাজুল হক তালুকদার মেমোরিয়াল ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন। দরিদ্র কৃষক রাবেয়া বেওয়া জানান, জয় ও ক্লাবের সদস্যরা আমার পাশে এসে দাঁড়িয়েছে এমনকি আমার ক্ষেতের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে। ফলে আমি খুব খুশি ও ক্লাবের সকল সদস্যদের উপর সন্তুষ্ট।

করোনা’য় কর্মহীনদের মাঝে খাদ্য বিতরন
বগুড়া :: বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত এবং মোরশেদ মিল্টনের তত্ত্বাবধানে আজ মঙ্গলবার গাবতলী থানা বিএনপি ও দক্ষিনপাড়া ইউনিয়ন বিএনপি-অঙ্গদলের যৌথ উদ্যোগে করোনা’য় কর্মহীন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন প্রধান অতিথি গাবতলী থানা বিএনপি আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক প্রভাষক আশরাফ হোসেন।এ সময় উপস্থিত ছিলেন গাবতলী থানা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোমিনুল হাসান মোমিন, দক্ষিনপাড়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ডাঃ নুহু আলম সরদার, বিএনপি নেতা মিনহাজুল ইসলাম, আবু তাহের খন্দকার, আব্দুল করিম, খলিলুর রহমান, জাহিদুল ইসলাম, ছাত্রদল নেতা এম আর হাসান পলাশ, রাকিব হাসান, মোস্তাফিজার রহমান, মনির সরদার ও মাহমুদুল হাসান প্রমূখ।ত্রান বিতরন কালে প্রধান অতিথি প্রভাষক আশরাফ হোসেন বলেন, আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’সহ জিয়া পরিবারের জন্য দোয়া করবেন। বিএনপি জেন এভাবেই সবসময় আপনাদের পাশে থেকে সহযোগিতা করতে পারে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)