শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ মে ২০২০
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় কৃষকের ধান কেটে বাড়িতে তুলে দিলো যুবকেরা
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় কৃষকের ধান কেটে বাড়িতে তুলে দিলো যুবকেরা
মঙ্গলবার ● ১২ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় কৃষকের ধান কেটে বাড়িতে তুলে দিলো যুবকেরা

--- মাটিরাঙ্গা প্রতিনিধি  :: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে শ্রমিকের অভাবে জমির পাকা ধান বাড়িতে তুলতে পারছিলেন না মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড চরপাড়ার কৃষক রজব আলী ও রমজান আলী।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন রুবেল এর সমন্বয়ে আজ  ১২ মে মঙ্গলবার সকাল ৯টায় খবর পেয়ে মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগ, মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিট, উপজেলা তথ্য প্রযুক্তিলীগ নেতৃবৃন্দরা বিপাকে পড়া কৃষকদের প্রায় ২ একর জমির পাকা ধান কেটে বাড়িতে তুলে দিয়েছেন।
এ সময় ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মনোয়ারা বেগম , উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবুল আহমেদ, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক দেলোয়ার হোসেন রিপন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুয়েল চাকমা, যুব রেড ক্রিসেন্ট প্রধান কমল কৃষ্ণ দে, পৌর ছাত্রলীগের আবদুর রাজ্জাক, কলেজ ছাত্রলীগের নেতা প্রান্ত ও শরীফুলসহ ৩০ জন নেতাকর্মী উক্ত কার্যক্রমে অংশ গ্রহন করেন।
ধান কাটাকালীন সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছিলেন বঙ্গকণ্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দ মিলে যৌথ সহযোগিতায় মাটিরাঙ্গাতে করোনা পরিস্থিতির এ সময়ে বিপাকে পড়া কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। রোজা রেখে, প্রখর রোদ উপেক্ষা করে আমাদের মধ্যে অনেকে এ ধান কাটা কর্মসূচীতে অনেকে অংশগ্রহন করেছেন।
ধান কাটা নিয়ে কৃষক রমজান আলী বলেন, করোনারভাইরাসের কারণে এলাকার শ্রমজীবি মানুষ এখন ঘরবন্দি জীবন যাপন করছে। ফলে শ্রমিক সংকট দেখা দেয়ায় আমি ক্ষেতের পাকাধান কিভাবে ঘরে তুলবো সে চিন্তায় দিশেহারা হয়ে পড়েছিলাম। এ সময় ছাত্রলীগের নেতৃবৃন্দ ও কর্মীরা পাকা ধান কেটে, মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন। তাদের কারণে সময় মতো পাকা ধান ঘরে তোলা সম্ভব হয়েছে উল্লেখ করে ছাত্রলীগের এমন উপকারের কথা আমি কোনদিনও ভুলবো না বলেও মন্তব্য করেন । করোনায় দরিদ্র ও অসহায় কৃষকদের সহায়তা করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতাকর্মীদের জন্য দীর্ঘায়ু কামনা করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)