শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ মে ২০২০
প্রথম পাতা » নওগাঁ » এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম পাতা » নওগাঁ » এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
মঙ্গলবার ● ১৯ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে নিজ ঘরে থেকে ঝুলন্ত অবস্থায় শ্রীমতি চায়না রাণী (২৩) নামের এক গৃহবধূূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বরদা পাড়া গ্রামের একটি ঘরের চালের তীরের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা চায়না রাণীর লাশ উদ্ধার করা হয়।

নিহত চায়না রাণী উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বরদাপাড়া গ্রামের ষষ্ঠি কুমারের স্ত্রী ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে নিজ শয়ন ঘরে ফ্যানের সাথে ওরনা জড়ানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পান পরিবারের লোকজন।

পরে পুলিশে খবর দিলে পুলিশ বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের পর তা জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।

কওমি মাদ্রাসা শিক্ষকরা পেল ঈদ উপহার

আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে কওমি মাদ্রাসা শিক্ষকদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালেন উপজেলা পরিষদ প্রাঙ্গনে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান
প্রামানিক, এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু প্রমুখ।

জানা গেছে, করোনা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা পরিষদের উদ্যোগে চাল, সেমাই, দুধ,সাবান, তেল ঈদ সামগ্রী একশত দশ জন কওমি মাদ্রাসা শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছানাউল ইসলাম সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার অনুযায়ী ঈদের আনন্দ সবারমাঝে ভাগাভাগি করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া বৈশিক করোনা পরিস্থিতি
মোকাবেলায় সরকার ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশ পালনে মানুষের জীবন যাপন অনেকাংসে বাধার সম্মুখীন হতে হচ্ছে।
স্বেচ্ছাসেবি সংগঠন রূপসী নওগাঁর ঈদ সামগ্রী বিতরন
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে স্বেচ্ছাসেবি সামাজিক সংগঠন রূপসী নওগাঁর পক্ষ থেকে ১০০ জন পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বান্দাইখাড়া গ্রামে ১০০ টি অসহায় পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সংগঠনটির পক্ষ হতে এ ঈদ সামগ্রী বিতরন করেন সংগঠনটির পরিচালক খালেদ বিন ফিরোজ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারন সম্পাদক জাহিদ হাসান, সদস্য সাজু রহমান সুজন।

সংগঠনটির পরিচালক খালেদ বিন ফিরোজ জানান আমরা বিভিন্ন সেবা মূলক কাজকরে যাচ্ছি নিজস্ব অর্থায়নে। মানুষের কল্যানে এসব সেবামূলক কাজ আমাদের অব্যাহত থাকবে।
বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিক মিস্ত্রী নিহত
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে আবুল হোসেন (৪২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১২টার দিকে উপজেলার বান্ধাইখাড়া এলাকার সন্ন্যাসবাড়ি গ্রামে। নিহত আবুল হোসেন উপজেলার সন্ন্যাসবাড়ি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
স্থানীয় সুত্রে জানাগেছে, সন্ন্যাসবাড়ি গ্রামের ইলেকট্রিক থাম্বায় আবুল হোসেন কাজ করছিল। সোমবার বেলা ১২টার দিকে কাজ করার এক পর্যায়ে মাটিতে ছিটিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। সাথে সাথে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবুল হোসেনকে আত্রাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে ঘটনার সত্যতা শিকার করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন বলেন, বিষয়টি আমি শুনেছি এবং ঘটনাটি দুঃখজনক।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে  জরিমানা আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী
আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)