শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » করোনা শনাক্তের তিনদিন পর হাসপাতালে মারা গেলেন ওষুধ ব্যবসায়ী
প্রথম পাতা » চট্টগ্রাম » করোনা শনাক্তের তিনদিন পর হাসপাতালে মারা গেলেন ওষুধ ব্যবসায়ী
মঙ্গলবার ● ২৬ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা শনাক্তের তিনদিন পর হাসপাতালে মারা গেলেন ওষুধ ব্যবসায়ী

---মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার তিনদিন পর হাসপাতালের আইসোলেশনে মারা গেলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক ব্যক্তি। তাঁর নাম মো. পারভেজ। বয়স ৩৬। তিনি চট্টগ্রাম নগরীতে ওষুধের ব্যবসা করতেন। গতকাল সোমবার (২৫ মে) দিনগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসোলেশনে তিনি মারা যান।
আজ মঙ্গলবার ২৬ মে সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কদমতলী গ্রামের বাড়িতে চট্টগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক(এস আই) মো. মাহাবুব হোসেন। এবিষয়ে তিনি বলেন, ওই ব্যক্তি করোনা পজিটিভ নিশ্চিত হওয়ার পর ২৩ মে তাঁর গ্রামের বাড়ি লকডাউন করতে গেলে তিনি চট্টগ্রাম নগরীতে কয়েকবছর ধরে স্বপরিবারে থাকেন জানান স্থানীয়রা। করোনা আক্রান্ত মৃত ব্যক্তির স্বজন মাওলানা মহিউদ্দিন মহিম বলেন, ” পিপিই পড়ে তাঁর জানাজা পড়িয়েছি। তাঁর জানাজায় ৩৫ থেকে ৪০ জন লোক অংশ নেন। তাঁরা সবাই দুরত্বে থেকে জানাজায় অংশ নেন।
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা দেন। ২৩ মে ফলাফলে করোনা পজিটিভ আসে। ২৫ মে রাতে তিনি হাসপাতালে মারা যান। ওই ব্যক্তিসহ রাঙ্গুনিয়ায় এই পর্যন্ত দুই ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগে উপজেলার পারুয়া ইউনিয়নের ৬৫ বছর বয়সী এক ব্যক্তি করোনায় মারা যান। ১৯ মে মারা যাওয়ার ৬ দিন পর তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। উপজেলায় প্রথম ২ মে ভূমি কার্যালয়ের এক আয়ার করোনা ধরা পড়ে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তালিকা অনুৃযায়ী আজ মঙ্গলবার (২৬মে) পর্যন্ত পুলিশ, সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ রাঙ্গুনিয়ার ৩৪ ব্যক্তির করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে ও তাঁর স্ত্রী এবং উপজেলা ভূমি কার্যালয়ের আয়া শেলি রানী দাশকে করোনা মুক্ত ঘোষনা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)