শিরোনাম:
●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » করোনা রোগীদের চিকিৎসায় যুক্ত হতে যাচ্ছে বিএসবিএ হাসপাতাল
প্রথম পাতা » চট্টগ্রাম » করোনা রোগীদের চিকিৎসায় যুক্ত হতে যাচ্ছে বিএসবিএ হাসপাতাল
বৃহস্পতিবার ● ২৮ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা রোগীদের চিকিৎসায় যুক্ত হতে যাচ্ছে বিএসবিএ হাসপাতাল

---নাইম আহমেদ, সীতাকুণ্ড :: ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ) হাসপাতালকে করোনা হাসপাতাল হিসাবে অধিগ্রহণ করার জন্য পরিদর্শন করেছেন চট্রগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ সরকারের বেশ কিছু উর্ধ্বতন কর্মকর্তা।

আজ ২৮ মে বৃহস্পতিবার বেলা ১২টার সময় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ)
৬ তলার ১০০ শয্যার হাসপাতালটি পরিদর্শন করেছেন সরকারের বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা। তারা ঘন্টা খানেক হাসপাতালটি ঘুরে বিভিন্ন অবকাঠামোর কোনও ত্রুটি আছে কিনা সেটিও দেখেন। পরিদর্শন শেষে সকলে সন্তুষ্টি প্রকাশ করেন।

করোনাভাইরাসে আক্রান্ত হলে রোগীর চিকিৎসার জন্য চট্টগ্রামের এই হাসপাতালটিতে ১০০টি বেড প্রস্তুত আছে। কিন্তু হাসপাতালটিতে নেই কোনও ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। ফলে করোনা আক্রান্ত কোনও মুমূর্ষু রোগীর আইসিইউ সেবা প্রয়োজন হলেও সেটি দেওয়া সম্ভব হবে না।

বিএসবিএ হাসপাতাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান, বিএসবিএ বোর্ড মেম্বার নাঈম আহম্মদ শাহ, সীতাকুণ্ড থানার সার্কেল এসপি শম্পা সাহা ও অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন মোল্লা।

বিএসবিএর সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল বলেন, বিএসবিএর হাসপাতালটি সিটি মেয়রসহ সরকারের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেখে গেছেন। টেকনিক্যাল কমিটির মিটিংয়ে সিদ্ধান্তের পর জানতে পরবো হাসপাতালটি করোনা আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করা হবে কি না।

আরেফিন এন্টারপ্রাইজ শিপ ইয়ার্ডের মালিক মোহাম্মদ কামাল উদ্দীন জানান,জাতির এই ক্রান্তিলগ্নে এই হাসপাতালটি করোনা আক্রান্ত রোগীদের জন্য নেওয়া হলে। মামুষ কিছুটা হলেও স্বস্তি পাবে।

উল্লেখ্য গত দেড় মাস আগে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ) হাসপাতালটি পরিদর্শন করেন সংসদ (চট্টগ্রাম ৪) আসনের আলহাজ্ব দিদারুল আলম, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের বর্তমান পরিচালক ও সাবেক সিভিল সার্জন।

স্থানীয় জনগণ মনে করেন হাসপাতালটি যদি করোনা রোগীদের জন্য নেওয়া হয় তাহলে এলাকার মানুষের বড় উপকার হবে। কারণ উপজেলা ভিত্তিক করোনা আক্রান্ত সংখ্যার দিক দিয়ে সীতাকুণ্ড অবস্থান প্রথম। উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৭২ জন্য এবং মৃত্যু বরণ করেছে দুজন।





আর্কাইভ