বৃহস্পতিবার ● ২৮ মে ২০২০
প্রথম পাতা » ঢাকা » গণপরিবহন নিয়ন্ত্রণে রাখতে সেভ দ্য রোড-এর ৪ প্রস্তাব
গণপরিবহন নিয়ন্ত্রণে রাখতে সেভ দ্য রোড-এর ৪ প্রস্তাব
সংবাদ বিজ্ঞপ্তি :: করোনা পরিস্থিতিতে সীমিত আকারে সকল প্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণার পর ভাড়া বৃদ্ধি ও নৈরাজ্য প্রতিরোধে গণপরিবহন নিয়ন্ত্রণে রাখতে সেভ দ্য রোড-এর পক্ষ থেকে ৪ প্রস্তাব দিয়েছেন চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী এবং মহাসচিব শান্তা ফারজানা। প্রস্তাব গুলো হলো- ১. সরকারিভাবে স্যানিটাইজার ও পরিচ্ছন্নতা তদারকির জন্য সেনা বাহিনীর একটি বিশেষ টিমকে দায়িত্ব দেয়া ২. কোনভাবেই যেন ভাড়া বৃদ্ধি না হয় এবং স্বাস্থ্যবিধি ভঙ্গ না হয়; সেই লক্ষ্যে অবশ্যই স্টপেজ ব্যবহার বাধ্যতামূলক করা। ৩. সেভ দ্য রোড-এর সারাদেশে ৪৭ জেলা কমিটির ৪৭ জন ও কেন্দ্রীয় কমিটির কমপক্ষে ২০ জনকে যোগাযোগ সেক্টরের জেলা ও কেন্দ্রীয় সকল পদক্ষেপে যুক্ত রাখা এবং ৪. সর্ববকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার সাথে সাথে কঠোরভাবে বাংলাদেশের সড়ক ব্যবস্থাকে নিয়ন্ত্রণের জন্য দুর্নীতি-ঘুষ বন্ধে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হোক। আজ ২৮ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় এই প্রস্তাবনা অনলাইন কনফান্সের মাধ্যমে গৃহিত হয়।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর