শিরোনাম:
●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » করোনা যুদ্ধে কাপ্তাই উপজেলা স্বাস্থ্যবিভাগের ৩ জন ফন্ট্রলাইন যোদ্ধা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » করোনা যুদ্ধে কাপ্তাই উপজেলা স্বাস্থ্যবিভাগের ৩ জন ফন্ট্রলাইন যোদ্ধা
সোমবার ● ১ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা যুদ্ধে কাপ্তাই উপজেলা স্বাস্থ্যবিভাগের ৩ জন ফন্ট্রলাইন যোদ্ধা

---

অর্ণব মল্লিক, কাপ্তাই  প্রতিনিধি :: বৈশ্বিক মহামারি কোভিট-১৯ করোনা ভাইরাস যেটি , চীনের উহান রাজ্য থেকে আজ বিশ্বের প্রতিটি দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এই মরনব্যধি ভাইরাসের ব্যাপকতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলাতে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং গতকাল ১ জন ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, কোনো মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হলো কি না তা নিশ্চিত হতে তার নাক এবং গলার ভেতর থেকে নিঃস্বরণ নিয়ে তা পরীক্ষা করে নিশ্চিত হতে হয়। যাকে বলা হয় সেম্পল বা নমুনা। অবশ্য এই নমুনা সংগ্রহ ওই ব্যক্তি থেকেই করা হয় যার মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা যায়।

আর সেই সব সেম্পল কালেকশনে প্রতিনিয়ত
প্রাণের ভয়কে সঙ্গী করে সামাজিক দায়বদ্ধতা এবং নিজের কর্মক্ষেত্রকে সম্মান রেখে প্রতিনিয়ত কাপ্তাইের দুর্গম এলাকাতে গিয়ে ঝুঁকি নিয়ে সেম্পল কালেকশন করছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্যবিভাগের তিন ফ্রন্টলাইন যোদ্ধা। তারা হলেন মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) হোসনে আরা, অমর চন্দ্র দাশ এবং তাপস চন্দ্র বণিক।

এদিকে করোনায় আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি ও সংস্পর্শ থেকে এই রোগ অন্যদের সংক্রমিত করে। তাই এই রোগীর কাছাকাছি যাওয়া মানে এই ভাইরাসটাকে আলিঙ্গন করে নিজেও আক্রান্ত হওয়া। তাই তো এটি নিয়ে হোম কোয়ারেন্টাইন, আইসোলেশন, সামাজিক দূরত্ব, লকডাউন আরো কতো কী সতর্কতা। অথচ ভয়াবহ এই ঝুঁকিপূর্ণ কাজটি করে যাচ্ছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্যবিভাগের ৩ জন ল্যাব টেকনিশিয়ানরা।
নিজেও প্রাণঘাতী এই মহামারী ভাইরাসে আক্রান্ত হয়ে যেতে পারেন এমন সমূহ আশঙ্কা নিয়েই তাঁরা সন্দেহভাজন ব্যক্তির নাক এবং গলা থেকে নমুনা সংগ্রহ করে আসছেন। তাই তো এদেরকে করোনা যুদ্ধের ‘ফ্রন্টলাইন যোদ্ধা’ বলা হচ্ছে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্যবিভাগের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) অমর চন্দ্র দাশের সাথে কথা হলে তিনি জানান, কতটা জীবনঝুঁকি নিয়ে রোগীদের সেবায় তাঁদের সেম্পল কালেকশনে যেতে হয়। তিনি বলেন, গতকাল(৩১মে) করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবকের সেম্পল কালেকশনে যেতে হয়েছে রাইখালী ইউনিয়ন এর দুর্গম এলাকায়। যেখানে প্রতিনিয়ত বন্যহাতি চলাচল করে এবং গতকালও তিনি বন্যহাতির আক্রমনের ভয় নিয়ে, মৃত্যু ঝুঁকি নিয়ে সেম্পল কালেকশন করেছেন। তিনি আরো বলেন, এই করোনা যুদ্ধে ফ্রন্টলাইন যোদ্ধা হওয়ার পরেও তাদের সমাজের কিছু মানুষ খারাপ চোখে দেখে। তবুও পরিবারের সবাইকে নিরাপদ রেখে, সামাজিক দায়বদ্ধতা এবং নিজের কর্মক্ষেত্রকে সম্মান রেখে প্রতিনিয়ত কাজ করে যাবেন তারা।

এদিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্যবিভাগের অপর দুইজন ল্যাব টেকনিশিয়ান হোসনে আরা এবং তাপস চন্দ্র বণিক জানান, কাপ্তাই উপজেলা বিভিন্ন এলাকায় গিয়ে তারা ৬৯ জনের নমুনা সংগ্রহ করেছেন যার মধ্যে ৩ জন পজিটিভ পাওয়া গেছে। এবং তারা আরো জানান, এই সেম্পল কালেকশন করতে গিয়ে তারা দেখেন করোনা সন্দেহে রোগীদের হেয় করছে সমাজের কিছু মানুষ। তাই তারা অনুরোধ জানান, যেন করোনা রোগীদের সবাই সুদৃষ্টিতে দেখেন এবং তারা আরো বলেন করোনা রোগ হওয়া মানে অপরাধ নয় বা করোনা হলেই যে মারা যাবে এমনটা নয়। সবাই সচেতন হলে করোনা আক্রান্ত রোগী যদি যথাযথ নিয়মকানুন মেনে চলে অবশ্যই সুস্থ হবে তারা আশা করেন।

এদিকে এই বিষয়ে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ আহমেদ চৌধুরী জানান, করোনা রোগির নমুন কিংবা সন্দেহজনক রোগির নমুনা কালেকশান করে তাদের হাসপাতাল এর এই তিন জন ল্যাব টেকনিশিয়ান। তাঁরা যদিও পিপিই পরিধান করে নমুনা সংগ্রহ করে, কিন্ত এরপরও এই কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোন মূহুর্তে তারা আক্রান্ত হতে পারে। এই স্বাস্থ্য কর্মকর্তা আরোও জানান, হাসপাতাল এ এখন আরোও ল্যাব টেকনিশিয়ান প্রয়োজন। কারন প্রতিদিন নমুনা সংগ্রহের পরিমান বাড়ছে।

করোনা যুদ্ধে এই তিন ফ্রন্টলাইন যোদ্ধাকে জানাই স্যালুট।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে
নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া
বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার
বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)