শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » গণপরিবহনের বর্ধিত ভাড়া ‘মরার ওপর খড়ার ঘাঁ’
প্রথম পাতা » চট্টগ্রাম » গণপরিবহনের বর্ধিত ভাড়া ‘মরার ওপর খড়ার ঘাঁ’
বৃহস্পতিবার ● ৪ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণপরিবহনের বর্ধিত ভাড়া ‘মরার ওপর খড়ার ঘাঁ’

---অলক চৌধুরী নয়ন, রাউজান (উত্তর) প্রতিনিধি :: গণ পরিবহনের ভাড়া বৃদ্ধি নিয়ে নৈরাজ্য অসন্তোষের মধ্যে দিয়ে করোনাভাইরাসের কারণে সরকারের ঘোষিত সাধারণ ছুটির শেষে চলছে কর্মময় জীবন। দীর্ঘ দু’মাসের ও বেশি সময় ধরে করোনাভাইরাসের কারণে থাকা সাধারণ ছুটির কারণে সরকারী, আধাসরকারী, বেসরকারী সহ ছোট খাটো সব ধরনের ব্যবসা প্রতিষ্টান বন্ধ ছিল। শুধুমাত্র জরুরী প্রয়োজনীয় কিছু অফিস এবং ব্যবসা প্রতিষ্টান খোলা ছিল, যার মধ্যে ব্যাংক, ডাকঘর, ঔষধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দোকান উল্লেখযোগ্য। আবার সব কিছু চালু হওয়ায় মানুষের মাঝে ভয়, আতংকের পাশাপাশি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বৈকি। কিন্তু এই স্বস্তির নিঃশ্বাস নিমিষেই বিলীন হয়ে অস্বস্তিতে পরিণত হয়েছে যখন থেকে গণ পরিবহনের ভাড়া ৬০ ভাগ বৃদ্ধি করার হয়েছে। জনগণের নিরাপত্তার কথা ভেবে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। স্বাভাবিক ভাবেই গণপরিবহনের মালিকরা আর্থিক ক্ষতি করে গাড়ি রাস্তায় নামাবেন না এটাই স্বাভাবিক। এক্ষেত্রে সরকার চাইলে আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে তেলের মূল্য কমিয়ে, বা আর কিছু ঘাটতি দিয়ে গণ পরিবহনের ভাড়া না বাড়িয়ে অর্ধেক যাত্রী দিয়ে গাড়ি চালানোর নির্দেশ দিতে পারতেন। প্রয়োজনে পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানি তেলের মূল্য আবার বর্তমান অবস্থায় ফিরিয়ে আনতে পারতেন। তাহলে ভাড়া নিয়ে যে নৈরাজ্য বা অসন্তোষ সৃষ্টি হয়েছে তা হতো না। তাছাড়া বেশির ভাগ সাধারণ মানুষের ধারণা ভাড়া ৬০ ভাগ বাড়ালেও স্বাস্থ্যবিধি মেনে যে যাত্রীর সংখ্যা নেওয়ার কথা বলা হয়েছে, হয়তো শেষ পর্যন্ত তা আর মানা হবে না, বা পরিস্থিতি স্বাভাবিক হলেও পরিবহন মালিকরা এই ভাড়া আর কমাবেন না। মাঝখানে থেকে সাধারণ মানুষের মাথার ওপর মরার উপর খরার ঘা’র মতো ভাড়াটাই বাড়লো। এই গণ পরিবহনের বেশির ভাগ যাত্রী কারা, যারা এই করোনাভাইরাসেন কারণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত । বেশীর ভাগ ক্ষেত্রে যাদের কাছে সরকারি কোন সাহায্য পৌঁছায়নি আবার এরা সাহায্যের জন্য কারো কাছে হাত পাততে পারেনি, পারেনি ত্রাণের জন্য লাইনে ধরতে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে সরকার অনেক খাতে প্রণোদনা দিয়েছেন যার জন্য আর্থিক খাতে সরকারও বেশ চাপে আছেন। সরকারের যেসব ক্ষেত্রে প্রণোদনা দিয়েছেন সেসব প্রণোদনা কেউ পেয়েছেন আবার কেউ পায়নি। আবার এই প্রণোদনা নয় ছয়ও হয়েছে যার বড় প্রমাণ বেশ কয়েকজন জনপ্রতিনিধি বহিষ্কার । এখন সরকার যদি গণপরিবহনের ভাড়া না বাড়িয়ে জ্বালানি তেলের মূল্য কমিয়ে দিতো তাহলে এই প্রণোদনার সুফল সব মানুষ পেতো। যেখানে এই গণপরিবহনের যাত্রীদের মধ্যে বেশির ভাগ নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত যাদের জীবন যাপন করতে সাধারণ সময়ও হিমশিম খেতে হয় সেখানে করোনাভাইরাসের কারণে দূর্ভোগ বাড়িয়েছে বহুগুন। দীর্ঘদিন লকডাউনে থাকায় কর্মহীন মানুষ এমনিতেই আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত, তার ওপর ৬০ শতাংশ বর্ধিত ভাড়া ‘মরার ওপর খড়ার ঘাঁ’র শামিল। এমনিতেই সাধারণ মানুষ পরিবহন সেক্টরের কাছে জিম্মি। তাই জনকল্যাণমুখী দাবিদার সরকার জনগণের কষ্টের কথা চিন্তা করে লকডাউন তুলে দিয়েছেন। এবার ভাড়ার দিকটাও একটু ভেবে দেখবেন কি ?





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)