রবিবার ● ৭ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারে করোনায় সাংবাদিকের মৃত্যু: মেয়েও করোনায় আক্রান্ত
কক্সবাজারে করোনায় সাংবাদিকের মৃত্যু: মেয়েও করোনায় আক্রান্ত
চট্টগ্রাম প্রতিনিধি :: কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান (৫৪)। সাংবাদিক আবদুল মোনায়েম খান কক্সবাজার শহরের তারাবনিয়ার ছরা কবরস্থান রোডের মরহুম কানুনগো বদিউল আলমের জ্যেষ্ঠ ছেলে।
আজ রবিবার ৭ জুন দুপুর ২ টা ৩০ মিনিটে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৭ জন।
জানা যায়, কিছুদিন জ্বরে ভোগার পর গত ৩১ মে সাংবাদিক আবদুল মোনায়েম খান ও তার সন্তান কক্সবাজার সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র মোহাইমেন করোনা ভাইরাস পজিটিভ হওয়ার রিপোর্ট আসে।
শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত ১ জুন রাতে আবদুল মোনায়েম খানকে উখিয়া সারি আইসোলেসন অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টারে ভর্তি করা হয়।
পরে চিকিৎসকদের পরামর্শে গত ৩ জুন তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে করোনা ওয়ার্ডের রেড জোনে চিকিৎসাধীন ছিলেন সাংবাদিক মোনায়েম।
রবিবার ভোরে তার অবস্থার অবনতি হলে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আজম নাসিরের সহযোগিতায় দুপুর ২টার দিকে তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। আইসিইউতে নেওয়ার পরপরই আবদুল মোনায়েম খানের মৃত্যু হয়।





রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার