শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারে করোনায় সাংবাদিকের মৃত্যু: মেয়েও করোনায় আক্রান্ত
প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারে করোনায় সাংবাদিকের মৃত্যু: মেয়েও করোনায় আক্রান্ত
রবিবার ● ৭ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কক্সবাজারে করোনায় সাংবাদিকের মৃত্যু: মেয়েও করোনায় আক্রান্ত

---চট্টগ্রাম প্রতিনিধি :: কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান (৫৪)। সাংবাদিক আবদুল মোনায়েম খান কক্সবাজার শহরের তারাবনিয়ার ছরা কবরস্থান রোডের মরহুম কানুনগো বদিউল আলমের জ্যেষ্ঠ ছেলে।

আজ রবিবার ৭ জুন দুপুর ২ টা ৩০ মিনিটে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি‍ঃশ্বাস ত্যাগ করেন। এ পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৭ জন।

জানা যায়, কিছুদিন জ্বরে ভোগার পর গত ৩১ মে সাংবাদিক আবদুল মোনায়েম খান ও তার সন্তান কক্সবাজার সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র মোহাইমেন করোনা ভাইরাস পজিটিভ হওয়ার রিপোর্ট আসে।

শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত ১ জুন রাতে আবদুল মোনায়েম খানকে উখিয়া সারি আইসোলেসন অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টারে ভর্তি করা হয়।

পরে চিকিৎসকদের পরামর্শে গত ৩ জুন তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে করোনা ওয়ার্ডের রেড জোনে চিকিৎসাধীন ছিলেন সাংবাদিক মোনায়েম।

রবিবার ভোরে তার অবস্থার অবনতি হলে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আজম নাসিরের সহযোগিতায় দুপুর ২টার দিকে তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। আইসিইউতে নেওয়ার পরপরই আবদুল মোনায়েম খানের মৃত্যু হয়।





আর্কাইভ