শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ জুন ২০২০
প্রথম পাতা » পাবনা » রকেট ঘুড়িটা নতুন আলোচনার-সমালোচনার জন্ম দিচ্ছে
প্রথম পাতা » পাবনা » রকেট ঘুড়িটা নতুন আলোচনার-সমালোচনার জন্ম দিচ্ছে
রবিবার ● ৭ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রকেট ঘুড়িটা নতুন আলোচনার-সমালোচনার জন্ম দিচ্ছে

---মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহরের বহুল আলোচিত ২২ ফুট দীর্ঘ রকেট ঘুড়িটা নতুন আলোচনার-সমালোচনার জন্ম দিচ্ছে। আমাদের সিরাজগঞ্জ নামক একটি ফেসবুক গ্রুপ পেজে চাটমোহরের কাটাখালী গ্রামের আনিছুর রহমানের ঘুড়িটির ছবি সিরাজগঞ্জের বেলকুচি এলাকার বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। ইমতিয়াজ মুহাম্মদ সুমন নামক জনৈক ব্যক্তি আমাদের সিরাজগঞ্জ গ্রুপ পেজে ৬ জুন রাত আট টায় আনিছুর রহমানের ঘুড়িটি তাদের এলাকার বলে উল্লেখ করে ছবি পোষ্ট করেন। পোষ্টটি চাটমোহরবাসীর দৃষ্টিগোচর হবার পর চাটমোহরবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ঘুড়ির এলাকা ভিত্তিক মালিকানা দাবীর এমন হীন প্রচেষ্টা সম্ভবত এই প্রথম।

চাটমোহরের আনিছুর রহমানের ঘুড়িটি নিয়ে ইতিমধ্যে দৈনিক ইত্তেফাক, আমাদের বড়াল, স্বাধীন খবর, অনাবিল ডট নেট, ফোকাস বিডি টোয়েন্টি ফোর, এফ এন এস টোয়েন্টি ফোরসহ আরো অনেক প্রিন্ট ও অনলাইন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।

ঘুড়িটির প্রকৃত মালিক আনিছুর রহমান জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে ঘুড়ি উড়ানো যায় বলে হাজার হাজার মানুষ ঘুড়ি আকাশে উড়িয়ে প্রত্যহ আনন্দ উপভোগ করছেন। আমি, আমার ব্যবসায়িক পার্টনার মজিবর ও আসাদুল এলাকার সেন্টুসহ আরো ছয়জন মোট ১০ জন মিলে পুরো চারদিনে ঘুড়িটি তৈরী করি। নকশা করতে আরো কয়েক দিন লেগে যায়। ঘুড়িটি তৈরী করতে দুইটি বাঁশ লেগেছে। বাশের শলাকা শুকিয়ে ঘুড়ি তৈরী করে মোটা পলিথিন দিয়ে ছাউনি দিয়েছি। ঘুড়িটির ওজন প্রায় ২০ কেজি। ঘুড়ি উড়ানোর সময় দশ জন মিলে রশি ধরে রাখতে হয় এবং দশ জন মিলে আলতো করে ধরে শূণ্যে উঠিয়ে দিতে হয়। শ্রমিক খরচ ছাড়াও এক হাজার চারশত টাকার রশি, আটশ টাকার পলিথিন, পাঁচশ টাকার বাঁশ এবং তিনশ টাকার ফুল নকশা লেগেছে এ ঘুড়ি তৈরীতে। সব মিলিয়ে প্রায় ১৪ হাজার টাকা (শ্রমের মূল্য সহ) খরচ পরেছে। গত বুধবার বিকেল থেকে এ ঘুড়ি আকাশে উড়াচ্ছি অথচ আমার শখের ঘুড়িকে ইমতিয়াজ মুহাম্মদ সুমন তাদের এলাকার ঘুড়ি বলে চালিয়ে দেওয়ার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ব্যাপারে আমি আইনী পদক্ষেপ গ্রহনের চিন্তা করছি।
ঘুড়ি নিয়ে এ ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ করেছেন, আলোকিত কাটাখালী ফেসবুক গ্রুপ পেজের এ্যাডমিন এম এ আলীম আব্দুল্লাহ, তরিকুল ইসলাম সুমন, আমান উল্লাহ ও ইশারত আলী প্রমূখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)