সোমবার ● ১৫ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামের ৯ উপজেলাকে লাল জোন ঘোষণা
চট্টগ্রামের ৯ উপজেলাকে লাল জোন ঘোষণা
অলোক চৌধুরী নয়ন, রাউজান (উত্তর) প্রতিনিধি :: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় চট্টগ্রামের ৯ উপজেলাকে ‘লাল জোন’ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া তিনটি উপজেলাকে ‘হলুদ জোন’ ও দুটি উপজেলাকে ‘সবুজ জোন’ ঘোষণা দেয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন সাপেক্ষে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এই ঘোষণা দেন। উপজেলাগুলো পর্যায়ক্রমে লকডাউন কার্যকর করবে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
লাল জোনের ৯ উপজেলা হলো : আনোয়ারা, বাঁশখালী, বোয়ালখালী, চন্দনাইশ, হাটহাজারী পটিয়া, রাঙ্গুনিয়া, রাউজান ও সীতাকুণ্ড।
হলুদ জোনের তিন উপজেলা হলো : ফটিকছড়ি, লোহাগাড়া ও সাতকানিয়া।
সবুজ জোনে থাকা দুটি উপজেলা হলো : স্বন্দ্বীপ ও মিরসরাই।
এর আগে চট্টগ্রাম মহানগরের ১০ টি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়।
যেসব এলাকায় প্রতি লক্ষ জনসংখ্যার বিপরীতে কোবিড-১৯ আক্রান্তের সংখ্যা ১০ জন বা তদুর্ধ্ব সনাক্ত হয়েছে, সেসব এলাকে লাল জোন, যেসব এলাকায় প্রতি লক্ষ জনসংখ্যার বিপরীতে ৩ জনের উর্দ্ধে কোবিড-১৯ আক্রান্তের সংখ্যা সনাক্ত হয়েছে সেইসব এলাকাকে হলুদ জোন এবং যেসব এলাকায় প্রতি লক্ষ জনসংখ্যার বিপরীতে ৩ এর নীচে কোবিড-১৯ আক্রান্তের সংখ্যা সনাক্ত হয়েছে সেই এলাকাকে সবুজ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।





শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০