মঙ্গলবার ● ১৬ জুন ২০২০
প্রথম পাতা » নওগাঁ » সন্ধান মেলেনি স্রোতে ভেসে যাওয়া শিশু কন্যা নিতি আক্তারের
সন্ধান মেলেনি স্রোতে ভেসে যাওয়া শিশু কন্যা নিতি আক্তারের
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ চতুর্থ শ্রেণীতে পড়ুয়া শিশু কন্যা নিতি আক্তার (১০) এর সন্ধান এখনো মেলেনি। রাজশাহী ডুবুরি দল ও পরিবারের লোকজন নদীর তীরসহ সম্ভাব্য স্থানগুলোতে তাঁর খোঁজ খবর নিচ্ছেন।
সোমবার বেলা সাড়ে ১০টার দিকে নিতি আক্তার নদীর স্রোতে ভেসে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। নিতি আক্তার উপজেলার আটগ্রাম গ্রামের প্রবাসী ফজলুর রহমানের মেয়ে।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বেলা ১১টার দিকে ৯৯৯ থেকে ফোন আসে উপজেলার আটগ্রাম এলাকায় পানির স্রোতে চতুর্থ শ্রেণীর শিশু কন্যা নিতি আক্তারের ভেসে যাওয়া খবর। সাথে সাথে এসআই রুবেল আলমকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, নিতি আক্তার উপজেলার কলকাকলি কিন্ডার গার্টেন স্কুলে চতুর্থ শ্রেণীর ছাত্রী। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে নিতি আক্তার ও তার ফুপাতো বোন জুতি আক্তার বাড়ির পাশে আত্রাই নদীতে গোসল করতে যান। গোসলের এক পর্যায়ে নিতি আক্তার সাাঁতার কেটে নদীর মাঝে প্রান্তে পৌঁচ্ছালে পানির স্রোতে ভেসে যায়।
এ বিষয়ে রাজশাহী ডুবুরি দলের লিডার নুর-নবী বলেন, আমাদেরকে খবর পৌচ্ছলে আমরা এসে নদীতে নিখোঁজ শিশু কন্যার সন্ধানে অভিযান অব্যাহত রখেছে। আশাকরছি আমরা নিখোঁজ শিশুকে উদ্ধার করতে সক্ষম হব। তিনি আরো বলেন তীরবর্তী এলাকায় মাইকিং করা হয়েছে।





আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার
আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ