শিরোনাম:
●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●   শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ●   রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ●   বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ ●   নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র
রাঙামাটি, বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ জুন ২০২০
প্রথম পাতা » ঢাকা » অবিলম্বে শিক্ষক মুনিরাসহ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃতদের মুক্তি দিন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » ঢাকা » অবিলম্বে শিক্ষক মুনিরাসহ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃতদের মুক্তি দিন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
মঙ্গলবার ● ১৬ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবিলম্বে শিক্ষক মুনিরাসহ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃতদের মুক্তি দিন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

---ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের পক্ষ থেকে আজ প্রদত্ত এক বিবৃতিতে গতকাল ডিজিটাল নিরাপত্তা আইনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সিরাজুম মুনিরার গ্রেফতারের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়েছে এবং বলা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ও সরকারের সমালোচনার কন্ঠরোধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইনের মত নিবর্তনমূলক আইনকে ব্যবহার করা হচ্ছে। যৌক্তিক ও সাধারণ সমালোচনা বন্ধ করতেও সরকারের দমননীতির অংশ হিসাবে এই কালো আইনকে কাজে লাগানো হচ্ছে। সাংবাদিক, লেখক, নাগরিক আন্দোলনের সংগঠক, কাটুর্নিষ্ট, শিক্ষকদেকেও এই আইনে গ্রেফতার করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয় একটি মহামারী দুর্যোগে জনগণের বিভিন্ন অংশের মতামত ও সমালোচনাকে আমলে নেয়া যখন বেশী জরুরী তখন মতপ্রকাশের ন্যূনতম স্বাধীনতাকে হরণ করতে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ সরকারের নার্ভাসনেস ও দুর্বলতার বহিঃপ্রকাশ। বিবৃতিতে বলা হয় এখনও পর্যন্ত এই আইনে কারারুদ্ধ দিদার, কিশোর, মুশতাক ও সাংবাদিক কাজলকে মুক্তি দেয়া হয়নি। বরং দেখা যাচ্ছে তিন মাসে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিবৃতিতে বলা হয় দমন-নিপীড়ন, গ্রেফতার ও জেলে ঢুকিয়ে অতীতে কোন স্বৈরশাসক যেমন শেষ রক্ষা করতে পারেনি। বর্তমান সরকার নিপীড়নের পথে শেষ রক্ষা করতে পারবে না।

বিবৃতিতে অনতিবিলম্বে সিরাজুম মুনিরাসহ কারারুদ্ধ নাগরিকদের মুক্তি দেবার আহ্বান জানানো হয়। একই সাথে দমনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে বাতিল করারও দাবি জানানো হয়।

সিলেটের সাবেক মেয়র কামরানের মৃত্যুতে শোক প্রকাশ
রাজনৈতিক পরিষদের বিবৃতিতে আওয়ামী লীগ নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দীন আহমেদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। বিবৃতিতে তাকে বিনয়ী, বন্ধু বৎসল ও পরমতসহিষ্ণু নেতা হিসেবে উল্লেখ করে তার শোকার্ত পরিবার ও গুণগ্রাহীদের প্রতি সহানুভূতি জানানো হয়।

বাজেটে কৃষি ও গ্রামীণ খাতের সাথে প্রতারণা করা হয়েছে : বিপ্লবী কৃষক সংহতি

ঢাকা :: বিপ্লবী কৃষক সংহতির সভাপতি আনছার আলী দুলাল, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন শান্ত ও আবু লাহাব নাইুদ্দীন আজ এক বিবৃতিতে বলেছেন প্রস্তাবিত নতুন বাজেটে কৃষি ও গ্রামীণ খাত প্রতারণার শিকার হয়েছে। দেশের মোট শ্রমশক্তির ৪৩ শতাংশ যে খাতের উপর নির্ভরশীল এবং এই করোনা মহামারীকালে যে কৃষি ও গ্রামীণ অর্থনীতি দেশের মানুষকে করোনা মহামারীকাল যে কৃষি ও গ্রামীণ অর্থনীতি দেশের মানুষকে বাঁচিয়ে রেখেছে সেই গুরুত্বপূর্ণ খাত অর্থনমন্ত্রী তথা সরকারের মনোযোগের বাইরে রয়ে গেছে। চলতি বাজেটে ২৭ হাজার ২৩ কোটি টাকার বিপরীতে এবার বরাদ্দ দেয়া হয়েছে মাত্র ২৯ হাজার ৯৮৩ কোটি টাকা। এটা মোট বাজেটের মাত ৩ দশমিক ৬ শতাংশ। নেতৃবৃন্দ বলেন, এই বাজেট কমপক্ষে তিনগুণ করা জরুরী ছিল। তারা বলেন, বৈশ্বিক করোনা দুর্যোগে দেশের রপ্তানীখাত যেখানে সংকুচিত হয়ে যাবার আশঙ্কা এবং প্রবাসীদের পাঠানো অর্থও যেখান হ্রাস পাবার ঝুঁকিতে রয়েছে সেখানে মহামারীজনিত দুর্যোগ উত্তরণে এই খাতের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য বাজেটে আরো গুরুত্ব দেয়া জরুরী ছিল।

নেতৃবৃন্দ নানা ধলনের চাপে থেকেও এবারও কৃষক বাম্পার ফসল দিয়েছে। সরকার কৃষককে লাভজনক মূল্য ও নগদ প্রণোদনা দেবার পরিবর্তে পরোক্ষভাবে তাদেরকে শাস্তি দেবার ব্যবস্থা করেছে। পোল্ট্রি, দুগ্ধ, মৎস্য, তাঁতসহ কৃষি ও উদ্যোগসমূহ যে পরিমান প্রণোদনা ও সহযোগিতা পাবার কথা এ থেকেও তারা বঞ্চিত হয়েছে।

তারা উল্লেখ করেন সরকার কৃষিখাতে যে ভর্তুকী প্রদান করে অধিকাংশ ক্ষেত্রে তার সুফল থেকে কৃষকেরা বঞ্চিত হয়। চুরি, দুর্নীতি, দলীয়করণ আর অব্যবস্থার কারণে প্রকৃত চাষীরা ঠকতেই থাকে। তাছাড়া কৃষি বাজারে প্রকৃত উৎপাদক চাষীর শক্তিশালী অবস্থান না থাকায় কৃষক কিনতেও ঠকে, আবার বেচতেও ঠকে। কৃষি বাজারে ফড়িয়া-মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্বের কারণে কৃষির উদ্বৃত্ত কৃষিখাতে পুনঃবিনিয়োগ হয় না।

নেতৃবৃন্দ এই পরিস্থিতিতে কৃষিখাতের বাজেট প্রত্যাখান করেন এবং কৃষি ও গ্রামীণ খাতের পুনরুজ্জীবনের জন্য সমগ্র বাজেট প্রস্তাবনা ঢেলে সাজানোর আহ্বান জানান।





ঢাকা এর আরও খবর

সন্ত্রাসী,  দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)