শুক্রবার ● ১৯ জুন ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বিদুৎপৃষ্টে নিহত-১
আত্রাইয়ে বিদুৎপৃষ্টে নিহত-১
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বিদুৎপৃষ্টে শাহিন খন্দকার (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত শাহিন খন্দকার উপজেলার শাহাগোলা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন খন্দকার আজ শুক্রবার সকালে তার বাড়ির পাশে খর (পোয়ালের) পালার কাজ করছিলো। কাজের এক পর্যায়ে ৩৩ ভোল্টের আত্রাই-নওগাঁ মেইন লাইনের তারের সংস্পর্শে বিদুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পরে। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শাহিন খন্দকার তার নিজ বাড়িতে খর (পোয়ালের) কাজ করার সময় বিদুৎপৃষ্টে মৃত্যু বরণ করেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।





আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার