শিরোনাম:
●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
রাঙামাটি, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৯ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » মোটর সাইকেলের প্লাগটেপ ছিঁড়ে রাউজান থানা পুলিশের শাস্তি দেওয়াটা কতটুকু যুক্তিসংগত
প্রথম পাতা » চট্টগ্রাম » মোটর সাইকেলের প্লাগটেপ ছিঁড়ে রাউজান থানা পুলিশের শাস্তি দেওয়াটা কতটুকু যুক্তিসংগত
শুক্রবার ● ১৯ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোটর সাইকেলের প্লাগটেপ ছিঁড়ে রাউজান থানা পুলিশের শাস্তি দেওয়াটা কতটুকু যুক্তিসংগত

---রাউজান প্রতিনিধি :: লকডাউনের চলাকালীন রাউজান থানা পুলিশের মোটর সাইকেলের প্লাগটেপ ছিঁড়ে সাধারণ মানুষকে শাস্তি দেওয়া কতটুকু যৌক্তিক। যেখানে করোনা ভাইরাসের কারণে চলাচলের জন্য ব্যক্তিগত যানবাহনকে বেশি নিরাপদ বলে মনে করা হয়। রাউজান ছাড়া আর কোথাও থানা পুলিশের এইরকম অমানবিক তৎপরতা দেখা যায়নি। সাধারণ মানুষকে সচেতন করতে গিয়ে সারাদেশের পুলিশের মতো রাউজান থানারও বেশ কয়েকজন পুলিশ সদস্য কোবিড ১৯ আক্রান্ত হয়েছেন, কিন্তু সাধারণ মানুষকে শাস্তি দিতে গিয়ে মোটর সাইকেলের প্লাগটেপ ছিঁড়ে ফেলার মতো অমানবিক কাজ কোন ভাবেই সমর্থন যোগ্য নয়, বরং বিতর্কিত । যারা মোটর সাইকেল নিয়ে বাজারে গিয়েছেন তাদেরও ফ্লাগটেপ ছিঁড়ে ফেলেছেন। শুধু তাই নয় রাউজান থানার সামনে মাছ বাজার অবস্থিত, তাই সাধারণ মানুষ বাধ্য হয়ে রাউজান থানার সামনে রাস্তায় দুপাশে কিছু লোক মোটর সাইকেল রাখে যার মাঝখান দিয়ে পুলিশের পিকাপ গাড়ি বা যে কোন গাড়ি অনায়াসে যেতে পারে (উল্লেখ্য ১৫ থেকে ২০ মিটারের মতো দৈর্ঘ্য এই রাস্তা দিয়ে পুলিশ বা থানা সেবা প্রাপ্তি সংশ্লিষ্ট ছাড়া সাধারণত কেউ যায় না)। পুলিশের চলাচলের পথ বন্ধ করে কেউ গাড়ি রাখবে না, যা সহজেই অনুমেয়। থানার সামনে ভিতরের রাস্তার দু’পাশে গাড়ি রাখলে যদি অন্যায় হয় তাহলে পুলিশ জরিমানা করতে পারে। কিন্তু তা না করে মোটর সাইকেলের ফ্লাগটেপ ছিঁড়ে ফেলাটা কতটা যৌক্তিক সিদ্ধান্ত। তাছাড়া এটা একধরনের বৈদেশিক মুদ্রার অপচয়ও বটে। কারণ এই প্লাগটেপ গুলো সাধারণত ভারত থেকেই আমদানি করা হয়। থানার সামনে যখন মাছের বাজার বসেছে সেখানে মানুষ যাবে। মানুষ গেলে সাথে যানবাহনও যাবে, সেটা ক্রেতা-বিক্রেতা যে কেউ যানবাহন নিয়ে যেতে পারে। যানবাহনে যদি পুলিশের আপত্তি থেকে থাকে তাহলে বাজার কমিটিকে বলে সেখান থেকে বাজার সরিয়ে ফেলার ব্যবস্থা করতে পারে। প্রশাসন থেকে বা বাজার কমিটি থেকে গাড়ি রাখার জন্য আলাদা ভাবে পার্কিং-এর ব্যবস্হা যখন নেই , তাহলে সাধারণ মানুষ গাড়ি রাখবেন কোথায়। গত বৃহস্পতিবার ১৮ জুন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কেপায়েত উল্লাহ পিপিএম মহোদয় থানা থেকে গাড়ি নিয়ে বাহির হওয়ার সময় গাড়িতে লাগানো মাইকে ঘোষণা দিয়েছেন যে ২ মিনিটের মধ্যে থানার সামনে রাস্তার দু’পাশে রাখা বাইক গুলো সরাতে, তা না’হলে গাড়ি থানায় নিয়ে আটকে রাখবেন, এই ঘোষণা দিয়ে ওসি সাহেব থানার বাহিরে গাড়ি নিয়ে চলে যান । ওসি মহোদয়ের এই ঘোষণা মাছ বাজারের ক্রেতা-বিক্রেতা কেউ শুনেছেন আবার কেউ শুনেন নাই। আবার কেউ বাজার শেষ করে তড়িঘড়ি করে আসতে না আসতে থানার ভিতর থেকে অতি উৎসাহী পুলিশের এসআই কামাল হোসেন মহোদয় এসে রাস্তার দুপাশে রাখা মোটর সাইকেল থেকে প্লাগ টেপগুলো ছিঁড়ে দূরে ফেলে দেয়। উপরে লিখেছি ওসি সাহেবের গাড়ি চলে যাওয়ার পর, তার মানে হলো গাড়ি চলাচলের পথ বন্ধ হয়নি তাহলে এই বাইকের প্লাগটেপ ছিঁড়ে ফেলাটা কতটুকু যুক্তিসঙ্গত। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, পুলিশ জনগণের সেবক, এই প্লাগ টেপ ছিঁড়ে বাইকের ক্ষতি করাটা কি জনগণের সেবার মধ্যে পড়ে? ক্ষতিগ্রস্থ মোটর বাইকের মালিক অনেকে আক্ষেপ করে বলেন স্বাধীন দেশের পুলিশ যদি পরাধীন দেশের পুলিশের মতো আচরণ করে সাধারণ মানুষ সেবা নেওয়ার জন্য পুলিশের কাছে আসবে কিভাবে? সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ মাঝে মাঝে দাবী করেন বাংলাদেশের অর্থনীতি অনেক উন্নত দেশের সমান, এখন সাধারণ মানুষের প্রশ্ন, আমাদের দেশটা মানবাধিকারের দিক দিয়ে সমান হবে কবে? করোনা ভাইরাসের আয়ুষ্কাল বাংলাদেশে প্রায় তিন মাস হতে চললো। এই তিনমাস সাধারণ মানুষ অর্থনৈতিক ভাবে বেশ ক্ষতিগ্রস্থ, মানসিকভাবে ভীতগ্রস্থ। সরকারি চাকরিজীবি ছাড়া এখন আর কেউ ভালো নেই।অনেকের কাছে প্লাগটেপ কেনা কষ্ট সাধ্য বা মোটর পার্টসের সব দোকানে এখন প্লাগটেপ পাওয়া যাচ্ছে সেই রকমও নয়। লকডাউনের কারণে সব রকমের পণ্যের সংকট সৃষ্টি হয়েছে যা মোটামুটি সবাই ধারণা রাখেন। করোনা ভাইরাসের কারণে এমনিতেই সাধারণ মানুষ বিভিন্ন ভাবে কষ্টে আছেন। রাউজান থানার পুলিশ প্লাগটেপ ছিঁড়ে আরেকটি কষ্টের কারণ না হলেও পারেন।





চট্টগ্রাম এর আরও খবর

চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত
মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস

আর্কাইভ