শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ জুন ২০২০
প্রথম পাতা » পাবনা » চাটমোহর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বদলী
প্রথম পাতা » পাবনা » চাটমোহর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বদলী
বুধবার ● ২৪ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বদলী

---মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুয়াইবুর রহমানকে বদলী করা হয়েছে।

২২ জুন সোমবার পাবনার সিভিল সার্জন অফিসের এক পত্রে বিষয়টি জানানো হয়েছে। তাকে বদলী করে পাবনা সদর উপজেলার আরএমও হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

জানা গেছে, প্রশিক্ষণের বিল তৈরিকে কেন্দ্র করে গত বৃহম্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুয়াইবুর রহমান এবং প্রধান সহকারী নূরুল ইসলামের মধ্যে বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে উভয়েই অকথ্যভাষায় একে অপরকে গালিগালাজ করেন। এক পর্যায় পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। খবর পেয়ে ছুটে যান সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল। ওই ঘটনার প্রেক্ষিতে তাকে বদলী করা হয়েছে বলে চাটমোহরে গুঞ্জন উঠেছে।

এ ব্যাপারে বিদায়ী ইউএইচও ডা. শুয়াইবুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাকে পাবনা সদরে বদলী করা হয়েছিল আমি স্টে-অর্ডার করে টাঙ্গাইল সদর হাসপাতালে যোগদান করেছি।

চাটমোহরে একই পরিবারের ৩ জনের করোনা

পাবনা :: পাবনার চাটমোহরে এবার একজন করে নয়, এক সাথে তিনজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাও আবার একই পরিবারে।

একই পরিবারে ৩ জনের করোনা পজেটিভ। এ নিয়ে এ উপজেলায় মোট করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০ জনে। আর সুস্থ্য হয়েছে ৪ হন।
নতুন আক্রান্ত ব্যক্তিরা একই পরিবারের ৩ জন। তারা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চী (৩৫), তার স্ত্রী (২৬) ও ছেলে (১৩)। বর্তমানে দোলং এলাকায় ভাড়া বাসায় থাকেন এই পরিবার।

চাটমোহর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রুহুল কুদ্দুস ডলার এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৪ জুন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়। ২২ জুন সোমবার তাদের ফলাফল পজিটিভ আসে। প্রথমদিকে বাবুর্চির ছেলের কিছু উপসর্গ থাকলেও বর্তমানে তারা ভাল আছেন।





আর্কাইভ