বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২০
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে বাক প্রতিবন্ধি যুবকের লাশ উদ্ধার
পার্বতীপুরে বাক প্রতিবন্ধি যুবকের লাশ উদ্ধার
দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে খোরশেদ আলম (৩০) নামে এক বাক প্রতিবন্ধি যুবকের লাশ উদ্ধার করেছে পার্বতীপুর মডেল থানাপুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বাড়ি সংলগ্ন জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। খোরশেদ উপজেলার রামপুর ইউনিয়নের জমিরহাট লক্ষ¥নপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, খোরশেদ বুধবার রাতে পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। বৃহস্পতিবার সকালে বাড়ি সংলগ্ন মনিপুকুরের পাশের জমিতে তার লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেরাশেদ মৃগী রোগে আক্রান্ত ছিলো। লাশ উদ্ধারে পর ময়না তদন্তের জন্য দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পাঠানো হয়েছে।





পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন
পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র্যালি
দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ
পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা
তারেক রহমানকে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার-১
পার্বতীপুরে বস্তাবন্দি নারীর মরোদেহ উদ্ধার
চিরিরবন্দরে আত্রাই নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার