শনিবার ● ২৭ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
মোহাম্মদ আব্দুর রহিম,বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। আজ শনিবার ২৭ জুন দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ৫০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন ৩৪ বিজিবি।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে অবৈধ পথে আনা নিষিদ্ধ ৫০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলেও এই ইয়াবা গুলি উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানিয়েছেন, ঘুমধুম সীমান্তবর্তী এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ৫০ হাজার পিচ ইয়াবা জব্দ করা করেছে। কিন্তু অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইয়াবা জঙ্গলে ফেলে পালিয়ে যায়।





জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ