শনিবার ● ২৭ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে পুলিশ কর্মকর্তাসহ আরো ২ জন করোনায় আক্রান্ত
কাপ্তাইয়ে পুলিশ কর্মকর্তাসহ আরো ২ জন করোনায় আক্রান্ত
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাপ্তাইয়ে করোনা রোগীর সংখ্যা। আজ শনিবার ২৭ জুন চট্রগ্রাম সিভাসু হতে আসা রিপোর্টে কাপ্তাইয়ে দুই পুলিশ কর্মকর্তা করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছেন কাপ্তাই স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডা: ওমর ফারুক রনি। আক্রান্ত পুলিশ কর্মকর্তা একজন চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) হিসাবে কর্মরত আছেন এবং অপরজন কাপ্তাই থানার দারোগা হিসাবে কর্মরত আছেন। গত ১৮ জুন তাদের নমুনা নেওয়া হয়েছিল বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।
এদিকে চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দীন জানান করোনায় আক্রান্ত ওসি (তদন্ত) শারীরীক ভাবে সুস্হ থাকায় বর্তমানে তিনি থানায় তার রুমে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
অপরদিকে কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানান, করোনায় আক্রান্ত থানার এই দারোগা কোন লক্ষন না থাকায় তিনি তার বাসা ভাড়ায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এই নিয়ে কাপ্তাইয়ে করোনায় আক্রান্ত হলেন ৪৬ জন এবং সুস্হ হলেন ২০ জন।।





রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন