শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ জুন ২০২০
প্রথম পাতা » পাবনা » চলনবিল অঞ্চলের খলসুনি-ধুন্দির হাট জমে উঠেছে
প্রথম পাতা » পাবনা » চলনবিল অঞ্চলের খলসুনি-ধুন্দির হাট জমে উঠেছে
রবিবার ● ২৮ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলনবিল অঞ্চলের খলসুনি-ধুন্দির হাট জমে উঠেছে

ছবি : চাটমোহরের রেলবাজার (অমৃতকুন্ডা ) হাটে চলছে খলসুনী বেঁচাকেনা। মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহরের রেলবাজার (অমৃতাকুন্ডা হাট) ঘুড়ে দেখা যায়, করোনা’র প্রভাবে হাটে লোক সমাগম কম হলেও কেনা-বেচা বেশ ভালই চলছে। প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ হাটে খলসুনি ও ধুন্দি কেনা বেচা হয়। এ ছাড়া, তাড়াশ উপজেলার নওগাঁ হাট, গুল্টা হাট, রায়গঞ্জের নিমগাছীর হাট, সলঙ্গা হাট, চাটমোহরের ছাইকোলা হাট, মির্জাপুর হাট, নাটোরের গুরুদাশপুর হাট, চাচকৈড় হাটসহ চলনবিল এলাকার অন্যান্য হাটে ও খলশুনী পাইকারি ও খুচরা ক্রয়-বিক্রয় হয়। পাবনা নাটোর সিরাজগঞ্জসহ দেশের অন্যান্য এলাকা থেকে পাইকাররা এসব হাটে এসে খলসুনী কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন। তবে খলসুনি ও ধুন্দি পরিবহনের সময় গ্রামীন ও আঞ্চলিক সড়ক মহাসড়কে বিভিন্ন সংগঠনের নামে চাঁদা দিতে হয় বলে জানান একাধিক ব্যবসায়ী ও পরিবহন মালিক।
বর্ষায় ক্ষেতে কাজ না থাকায় চলনবিল অঞ্চলের অভাবী হাজার হাজার মানুষ জীবন-জীবিকার জন্য মাছ ধরার কাজে সম্পৃক্ত হন। তাই বর্ষায় খলসুনি বা ধুন্দির কদর ও বেড়ে যায়। মাছ ধরার এ উপকরণগুলো তৈরীর কাজ সারা বছর চললেও প্রতিবছর এ সময় খলসুনী ও ধুন্দি তৈরির কারিগরদের ব্যস্ততা বেড়ে যায়। জৈষ্ঠের শেষ থেকে এর পূর্ণ মৌসুম শুরু হয়ে যায়। বাঁশ, তালের আঁশ আর লই দিয়ে তৈরী মাছ ধরার যন্ত্র খলসুনী ও ধুন্দি তৈরী করে এখন স্বাচ্ছন্দে জীবন কাটাচ্ছেন চলনবিল এলাকার চাটমোহর, গুরুদাসপুর, বড়াইগ্রাম, তাড়াশ, সিংড়াসহ এর আশপাশ এলাকার কয়েক হাজার মানুষ। আর এ যন্ত্র দিয়ে বিভিন্ন প্রজাতির ছোট মাছ ধরে জীবন ও জীবিকা নির্বাহ করছেন হাজার হাজার জেলে।
চলনবিল এলাকায় প্রথম কে কবে কোথায় খলসুনি তৈরির কাজ শুরু করেছিলেন এ ব্যাপারে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। স্থানীয় প্রবীণ ব্যাক্তিরা জানান, তাদের দাদার আমল থেকেই তারা এ কাজের সঙ্গে জড়িত। অনেকে নতুন করে আসছে এ পেশায়। অনেকে জানান, বংশানুক্রমে তারা এ কাজের সঙ্গে জড়িত।
চলনবিল অধ্যুষিত বড়াইগ্রামের রানীর হাটের শহিদুল ইসলাম (৪৭) জানান, প্রথমে বাঁশ চিরে খিল তোলা হয়। সেগুলো শুকিয়ে নেয়া হয় হালকা রোদে। পঁচানো তালের ডাগুরের আঁশ দিয়ে বাঁশের খিল বান দেয়া হয়। এসব কাজে গৃহবধূ থেকে শুরু করে স্কুল-কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীরাও পরিবারকে সহায়তা করে থাকে। চলনবিলাঞ্চলের ধারাবারিষা, উদবাড়িয়া, সিথুলী, তালবাড়িয়া, সিরামপুর, দারিকুশি, চন্ডিপুর, সোনাবাজুসহ বিভিন্ন গ্রামে এখন দিন-রাত চলছে খলসুনী তৈরির কাজ। তিনি আরো জানান, গত ১৫ বছর যাবত এ পেশায় সম্পৃক্ত আছেন। প্রতি জোড়া খলসুনী চার থেকে পাঁচ’শ টাকায় বিক্রি করছেন তিনি। বাড়ির বৌঝিরাও কাজে সহায়তা করে বলে কোন রকমে খেয়ে পরে দিন চলে যায় বলে জানান তিনি।
দাড়িকুশী গ্রামের আব্দুল মতিন জানান,“ আমি, আমার স্ত্রী ও ছেলে বাড়ির এ তিনজন ধুন্দি তৈরী করি। সপ্তাহে দশ-বারোটি ধুন্দি তৈরী করতে পারি। উপকরণ হিসেবে তরলা বাঁশ, তালের আশ, নাইলনের সুতা প্রয়োজন হয়। সাড়ে চার’শ থেকে পাঁচশ টাকা জোড়া ধুন্দি বিক্রি করি। নিজে তৈরীর পাশাপাশি শীতের সময় যখন দাম কম থাকে তখন খলসুনী ও ধুন্দি কিনে রাখি। এসময়ে বিক্রি করি। পাবনার বিভিন্ন এলাকাসহ সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও ঢাকার ব্যাপারীরা কিনে নিয়ে যান। সব মিলিয়ে এতে আমাদের সংসার চলে যায়”।
চাটমোহরের ধরইল মৎসজীবি পাড়ার রফিক জানান, খলসুনী তৈরী তার পৈত্রিক পেশা। স্ত্রী ও দুই সন্তানের সহায়তায় সপ্তাহে তিনি ছয়-সাতটি ধুন্দি তৈরী করতে পারেন। তার পাড়ার ৪শ পরিবারের মধ্যে প্রায় সাড়ে ৩শ পরিবার এ পেশায় সম্পৃক্ত। তিনি আরো জানান, নিজের জমাজমি নাই। খলসুনি, ধুন্দি তৈরী করে দিনাতিপাত করছি। অন্যের বাড়িতে কাজে যেতে হচ্ছে না। আকার ভেদে খলশুনীর দামে রয়েছে অনেক তারতম্য। ৪শ থেকে ২ হাজার টাকা জোড়া পর্যন্ত বিক্রি হয় খলসুনী। প্রতি জোড়ায় তাদের ১শ টাকার মতো লাভ থাকে।
বাঁশ নির্ভর এ শিল্পে সম্পৃক্ত হয়ে উৎপাদনকারী, পাইকারী ও খুচরা বিক্রেতা, ব্যবহারকারীরাসহ সাধারণ মানুষ প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে উপকৃত হচ্ছেন। ছোট মাছের চাহিদার একটা বিরাট অংশ মেটাচ্ছে এ শিল্প। তবে ক্রেতারা অভিযোগ করেন চাটমোহরের অমৃতকুন্ডা হাটসহ অধিকাংশ হাটে প্রতিটি খলসুনীর জন্য ২০ টাকা খাজনা আদায় করেন ইজারাদার যা অত্যন্ত অযৌক্তিক। এ শিল্পকে বাঁচিয়ে রাখতে নিয়মমাফিক খাজনা আদায় করার দাবী জানিয়েছেন ক্রেতারা। এ ছাড়া খলসুনী বা ধুন্দি কিনে পরিবহনের সময় সড়কের বিভিন্ন পয়েন্টে চাঁদা দিয়ে গন্তব্যে পৌছিতে হয় চালককে। পরিবহন চালক ও ব্যবসায়ীরা চাঁদা আদায় বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভাঙ্গুড়ায় গৃহবধূ মিনা মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন

পাবনা :: পাবনার ভাঙ্গুড়ায় গৃহবধূ মিনা খাতুন (৩৫)’র মৃত্যুকে হত্যা অভিযোগ করে ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল ২৭ জুন শনিবার সকাল সাড়ে ১১টায় ভাঙ্গুড়া পৌর সদরের বকুলতলায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় গৃহবধূ মিনার স্বজন ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মন্ডুতোষ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম মিন্টু, গৃহবধূ মিনার খালা শিল্পী খাতুন, মামাতো ভাই কারিম হোসেন প্রমুখ।

মানববন্ধন থেকে স্বজনরা অভিযোগ করেন, উপজেলার মন্ডুতোষ গ্রামের মৃত আবু হোসেনের ছেলে আব্দুল খালেক ১৬ বছর আগে তার চাচাতো বোন একই গ্রামের মন্তাজ আলীর মেয়ে মিনা খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর তাদের সংসারে আসে তিনটি ছেলে সন্তান। শ্বশুড় মন্তাজ আলীর সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে চান আব্দুল খালেক। মেয়ের সুখের কথা চিন্তা করে ১২ বিঘা জমি একমাত্র সন্তান মিনার নামে দানপত্র রেজিস্ট্রি করে দেন মন্তাজ আলী। এতে আব্দুল খালেক রাগান্বিত হয় এবং মিনাকে আবার ওই জমি তার নামে লিখে দিতে বলেন। এতে মিনা রাজি না হওয়ায় প্রায়ই নির্যাতন করতেন। পরে ৫ বছর আগে খালেক দ্বিতীয় বিয়ে করে তাকে নিয়ে ঢাকায় চলে যান এবং সেখানে একটি পোষাক কারখানায় চাকরি করেন। তিনি মাঝে মধ্যে গ্রামে আসলেও তবে মিনার সাথে তার সুসম্পর্ক ছিলনা। মিনার দেবর শানিল হোসেনও বড় ভাবী মিনাকে অত্যাচার করতেন।
এরই এক পর্যায়ে স্বামী খালেক ও তার পরিবারের লোকজন গত ২২ জুন তিন সন্তানের জননী মিনা খাতুনকে গলায় ফাঁস দিয়ে হত্যার করে সেটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছেন বলে দাবি করছেন মিনার স্বজন ও প্রতিবেশিরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন তারা।

উল্লেখ্য, গত ২২ জুন সকালে ভাঙ্গুড়া উপজেলার মন্ডুতোষ গ্রামের আব্দুল খালেকের বাড়ির রান্নাঘর থেকে তার স্ত্রী মিনা খাতুনের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্ত শেষে মরদেহ দাফন করা হয়।
ভাঙ্গুড়া থানার ওসি মাসুদ রানা জানান, ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে সে মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এ বিষয়ে মানববন্ধনের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)