বুধবার ● ১ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে ৫শ পিচ ইয়াবাসহ রাজার স্ত্রী ডিবির হাতে আটক
ঝালকাঠিতে ৫শ পিচ ইয়াবাসহ রাজার স্ত্রী ডিবির হাতে আটক
গাজী মো. গিয়াস উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নির্দেশে মাদকদ্রব্য অভিযানে ডিবি পুলিশ ৫শ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট রাজার স্ত্রী বিলকিস বেগম (২৬) কে আটক করেছে। আজ বুধবার ১ জুলাই দুপুর সাড়ে ১২টায় ঝালকাঠি পৌরসভাধীন মুজিব সড়কের ২৭৫ নং বাসা থেকে ইয়াবার এ চালান সহ তাকে আটক করে করেছে। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানাগেছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ডিবি পুলিশ পরিদর্শক মো. এনামুল হোসেন ও মো. মাইনুদ্দিনের নেতৃত্বে এসআই আবুল কলাম আজাদ,এএসআই শিমুল চন্দ্র,জালিশ ও নারী কন: নুসরাতসহ ডিবি পুলিশের একটি দল ১ নং চাঁদকাঠী ওয়ার্ডের মুজিব সড়কের বাসিন্দা চিহ্নিত মাদক সম্রাট ও বহুমামলার আসামী আরমান হক রাজার বাসভবনে অভিযান চালায়।
ঘরে মাদক সম্রাট আরমান হক রাজাকে নাপেলেও তার মাদক ব্যবসার বিশ্বস্ত সহযোগী স্ত্রী বিলকিস বেগম (২৬) কে ৫শ পিস নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত বিলকিস বেগম ও তার স্বামী রাজার সাথে একাধিক মাদক মামলার আসামী বলে জানা গেছে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)