বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন হাটহাজারী ইউএনও রুহুল আমিন
জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন হাটহাজারী ইউএনও রুহুল আমিন
সুমন পল্লব, হাটহাজারী :: জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০ পেয়েছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রুহুল আমিন। আজ বৃহস্পতিবার ২ জুলাই দুপুরে জেলা প্রশাসন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ইউএনও রুহুল আমিনের হাতে এ পুরস্কার তুলে দেন চট্রগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, আমার সকল সহকর্মীরাই এ পুরস্কারের যোগ্য। দিনরাত কঠোর পরিশ্রম করছেন।
এছাড়া কোভিড-১৯মোকাবেলায় উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে তাদের প্রশংসা করেন তিনি।
এছাড়া এই পুরস্কার পেলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. মাসুদ রানা এবং জেলা প্রশাসন চট্টগ্রামের জেলা নাজির মো. জামাল উদ্দিন।





মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা