শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৪ জুলাই ২০২০
প্রথম পাতা » কৃষি » ৪৭ দিনে সাড়ে ১৫শ’ শতক জমির পেঁপে গাছ কেটেছে দুর্বৃত্তরা
প্রথম পাতা » কৃষি » ৪৭ দিনে সাড়ে ১৫শ’ শতক জমির পেঁপে গাছ কেটেছে দুর্বৃত্তরা
শনিবার ● ৪ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৪৭ দিনে সাড়ে ১৫শ’ শতক জমির পেঁপে গাছ কেটেছে দুর্বৃত্তরা

---নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের নান্দাইলে এক কৃষকের ৫০ শতক জমির ফলন ধরা পেঁপে গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। এ নিয়ে গত ৪৭ দিনে পাশাপাশি এলাকার এক কিলোমিটার দূরত্বের মধ্যে পৃথক চার কৃষকের সাড়ে ১৫শ’ শতক জমির ফলন্ত পেঁপের গাছ কেটেছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় থানায় মামলা হলেও কেউ আটক না হওয়ায় দুর্বৃত্তরা দিনে দিনে নতুন সাহসে কৃষকদের সর্বনাস করতে শাহস পাচ্ছে। আর জনমনে ক্ষোভ ও হতাশা বাড়ছে বলে জানান এলাকাবাসি।
গত বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের গৈইছখালী গ্রামে ফের এ ঘটনা ঘটে।
জমির মালিক ওই গ্রামের পারভেজ আহাম্মেদ রাসেল জানান, নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের গেইছখালী গ্রামে ৫০ শতক জমির মধ্যে গত ৪ মাস আগে পেঁপে গাছের চারা গুলো লাগানো হয়। বর্তমানে অধিকাংশ গাছে পেঁপের ফলন ধরেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাতে একদল দুর্বৃত্ত ফলন ধরা সমস্ত পেঁপে গাছ কেটে ফেলেছে। এতে আমার প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
পারভেজ আহাম্মেদ রাসেল আরও জানান, ‘পূর্ব শত্রুতার জেরে এমন ফলন ধরা পেঁপে বাগানটি কেটেছে দুর্বৃত্তরা। তিনি বিচার দাবি করে বলেন, এব্যাপারে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।’
প্রসঙ্গত, তার আগে গত ৭ জুন রাতে উপজেলার আচারগাঁও ইউনিয়নের গৈইছখালী গ্রামের মৃত পল্লী চিকিৎসক ফিরুজ মিয়ার ছেলে কৃষক সুমন মিয়ার বাড়ির পাশের ২০ শতাংশ জমির সমস্ত পেঁপে গাছ দুর্বৃত্তরা কেটে ফেলে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় কৃষক সুমন মিয়ার।
তারও আগে গত ১৭ জুন রাতে একই ইউনিয়নের গৈইছখালীর পাশেই আধা কিলোমিটার দূরত্বে পূর্ব শিবনগর গ্রামের কৃষক সামায়ুন কবিরের প্রায় ৫০ শতক জমির প্রায় সমস্ত পেঁপে গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
এরও আগে গত ১৬ মে রাতে পূর্ব শিবনগর গ্রামের কৃষক রফিকুল ইসলাম (রইছ মিয়া)’র পায় ৩৫ শতক জমির প্রায় সমস্ত পেঁপে গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে কৃষক রফিকুল ইসলাম (রইছ মিয়া)’র প্রায় তিন লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,গত ১৬ মে থেকে ২ জুলাই পর্যন্ত এই ৪৭ দিনে এক কিলোমিটার এলাকার মধ্যে পৃথক চার জন কৃষকের প্রায় সাড়ে ১৫শ’ শতক জমির ফলন্ত পেঁপে বাগান রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে ফেলায় এসব কৃষকদের প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পৃথক এসব ঘটনায় নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে আটক না করায় জনমনে ক্ষোভের পাশাপাশি এলাকার মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে বলে ভূক্তভূগী কৃষকরা এবং এলাকাবাসি জানান।
নান্দাইল মডেল থানার ওসি মো. মনসুর আহম্মেদ এ ব্যাপারে বলেন,‘ এসব ঘটনায় পুলিশি তৎপরতা অব্যাহত আছে।’





আর্কাইভ