শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ জুলাই ২০২০
প্রথম পাতা » কৃষি » ন্যায্য দাম না পাওয়ায় হতাশ রাঙামাটির আম চাষীরা
প্রথম পাতা » কৃষি » ন্যায্য দাম না পাওয়ায় হতাশ রাঙামাটির আম চাষীরা
রবিবার ● ৫ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ন্যায্য দাম না পাওয়ায় হতাশ রাঙামাটির আম চাষীরা

---স্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলার বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, কাপ্তাই, কাউখালি, নানিয়াচর, বাঘাইছড়ি, লংগদু ও সদর উপজেলাসহ খোঁজ নিয়ে দেখা গেছে অন্য বছরে চাইতে এবার জেলায় লক্ষ-লক্ষ মেট্রিক টন আম উৎপাদন বেশী হয়েছে তার পরও আম বাগান চাষীরা ভাল নেই।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারেরা না আসায় ফলে আম চাষীরা তাদের আমের ন্যায্য দাম পাচ্ছেন না। এতে আম চাষীরা খুবই হতাশ।
রাঙামাটির সদর উপজেলার কুতুকছড়ি এলাকার আম চাষী রাসেল চাকমা সিএইচটি মিডিয়াকে বলেন, এই করোনার মহামারীর কারণে তারা তাদের আম অনেক কম দামে পাইকারী বিক্রেতার কাছে বিক্রি করতে হচ্ছে। রাসেল চাকমা বলেন গত বছর আমরা আম বিক্রি করেছি প্রতি কেজি ৩০-৪০ টাকা দরে, আর এবার সে আম বিক্রি করতে হচ্ছে প্রতি কেজি ১০-২০ টাকা দরে। আমরা আমে পোকা না আসার জন্য যে কীটনাশক এবং গাছে সার ব্যবহার করেছি ও বাগানের যে পরিচর্যা করেছি তার খরচও উঠে আসেনি কীটনাশক তো একবার ছিটিয়ে দিলে হয় না,৩-৪ বার বা আরো বেশি দিতে হয়। তারা আরো বলেন, বাগানের পরিচর্যার জন্য দৈনিক দুই থেকে তিনজনের শ্রমিক দিয়ে তিন চারদিন লেগে যায়। তাদের জনপ্রতি দৈনিক ৫শত-৬শত টাকা বেতন দেয়া লাগে। তারপর সেই আম বাজারজাত করার জন্য গাড়ি ভাড়া বা বহনের জন্য লেবার নিতে হলে সেদিকে আরেক খরচ পোহাতে হয়। সব মিলিয়ে যেই পরিমাণ টাকা খরচ করা হয় তার অর্ধেক ও উঠে আসেনি। এতে আমরা অর্থনৈতিক ভাবে অনেক দুর্বল হয়ে পড়েছি।
আম চাষী রাসেল চাকমা আরো বলেন সরকারী ভাবে যদি আম বাজারজাত করনে যানবাহসহ আম আমরা জেলার বাইরে নেয়ার সহযোগিতা পাই, তাহলে আমরা চাষীরা আম ভাল দামে বিক্রি করে লাভবান হয়ে আমরা অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হব।





আর্কাইভ