শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ জুলাই ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, মামলা নিতে গড়িমসি
প্রথম পাতা » কক্সবাজার » প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, মামলা নিতে গড়িমসি
রবিবার ● ৫ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, মামলা নিতে গড়িমসি

---পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ার রাজাপালংস্থ তুতুরবিল গ্রামে চিহ্নিত বখাটে যুবক কর্তৃক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা নিতে গড়িমসি করছে বলে জানিয়েছে ভিকটিমের পরিবার।

ধর্ষণের চেষ্টাকালে বাঁধা দেয়ায় অমানুষিক নির্যাতন ও মারধরে মারাত্মক জখমের শিকার গৃহবধূ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার উখিয়া থানার উপ পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী অফিসার নন্দ দুলাল রক্ষিত সহ একদল পুলিশ অনুসন্ধান করেছেন বলে জানা গেছে।

ভিকটিমের পরিবারের অভিযোগ, থানায় মামলা না নিতে প্রভাবশালী মহলের চাপ প্রয়োগসহ ভিকটিমের পরিবারকে হুমকি ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে।

উখিয়া থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার রাজাপালং ইউনিয়নের তুতুর বিল গ্রামের প্রবাসী রুমু আলমের স্ত্রী কাজল আক্তার গত ২৮ জুন
অমানুষিক শারীরিক নির্যাতন শিকার হন।

ওই দিন তিনি বিকেলে বাড়ির নিকটবর্তী দু’খালের মুখস্থ ব্রীজের নিচে বালু সংগ্রহ করতে গেলে বখাটের কবলে পড়ে। লিখিত অভিযোগে আরো উল্লেখ করা হয় যে, উক্ত গৃহবধূ বাড়িতে ব্যবহারের জন্য পার্শ্ববর্তী খালের ব্রিজের পাশে বালু আনতে গেলে একই এলাকার আবু বক্কর সিদ্দিকীর পুত্র লম্পট ও নারী লোভী মোস্তফার কু নজরে পড়ে। আগে থেকে উৎপাতে থাকা বখাটে যুবক তাকে একা পেয়ে গৃহবধূকে কু প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় মুখে কাপড় দিয়ে গৃহবধূর শরীরের স্পর্শকাতর ও আপত্তিকর স্থানে আঘাত সহ ধর্ষনের চেষ্টা চালায়।

পাশ্ববর্তী আবুল কাশের স্ত্রী সাবেকুন নাহার ও মৃত ঠান্ডা মিয়ার পুত্র শাহজাহান জানান, ভিকটিমের শৌর চিৎকার শুনে তার স্বামী ও এলাকাবাসী এগিয়ে আসলে
চিহ্নিত দুর্বৃত্তরা তাদের মারধর করে পালিয়ে যায় ।

স্থানীয় গ্রামবাসী নির্যাতনের শিকার আহত গৃহবধূকে প্রথমে উখিয়া হাসপাতালে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতাল ভর্তি করে।

স্বামী রুমু আলম (৩২) অভিযোগ করে বলেন, ধর্ষণের চেষ্টাকারী লম্পট মুস্তাফা কে সাহসিকতার সহিত আটকে রাখার চেষ্টা করা হলে পরক্ষণে আমানত উল্লাহ সহ অন্যান্য সহযোগীরা এসে আমার স্ত্রীসহ আমারকে হামলা ও নির্যাতন চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।

তিনি বলেন, বিদেশে প্রবাসকালীন সময়ে বখাটে মোস্তফা আমার স্ত্রীকে প্রায় সময় উত্যক্ত করত। এমনকি যাতায়াতের পথে তার অশালীন কটূক্তির কারণে ঘর থেকে বের হতে পারত না। স্ত্রীর মুখ থেকে এ ধরনের খবর বারংবার পেয়ে আমি অবশেষে বিদেশ থেকে চলে আসি। অত্যন্ত দুঃখজনক এখনো বখাটেদের নির্যাতনের কবল থেকে আমার স্ত্রীকে বাঁচাতে পারছিনা।

এ ব্যাপারে স্বামী রুমু আলম বাদী হয়ে মোস্তফা ও আমানত উল্লাহ কে আসামি করে তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। এর জের ধরে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক নন্দদুলাল রক্ষিত ঘটনাস্থল পরিদর্শন ও সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেছে বলে জানান।

উখিয়া থানার উপ-পরিদর্শক নন্দ দুলাল রক্ষিত বলেন, অনুসন্ধানে বিষয়টি পরষ্পর আত্নীয় স্বজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ধর্ষণের
আলামত পাওয়া যাচ্ছে না বলেও তিনি জানান।

তবে কক্সবাজার জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কাজল আকতারকে শারীরিক নির্যাতন করা হয় বলে ছাড়পত্রে উল্লেখ করেছে।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আক্তার মরজু বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত
সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি তিনি জানিয়েছেন।





কক্সবাজার এর আরও খবর

কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই

আর্কাইভ