শনিবার ● ১১ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ির ভদন্ত আওয়াইংসা মহাথের আর নেই
খাগড়াছড়ির ভদন্ত আওয়াইংসা মহাথের আর নেই
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা সদরের প্রাচীনতম য়ংড বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আওয়াইংসা মহাথের আর নেই। গতকাল শুক্রবার (১০ জুলাই) রাত ১১ টা ৫৫ মিনিটে পরলোক গমন করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪২ বছর। আর ভিক্ষুকাল ২২ বছর।
বিহার সূত্রে জানা যায়, ভদন্ত আওয়াইংসা মহাথের ২০১৩ সাল থেকে য়ংড বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার অসুস্থতা বৃদ্ধি পেলে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হয়।
রাত ১১টা ৫৫ মিনিটে শেষ নিঃস্বাস ত্যাগ করেন সবার প্রিয় য়ংড বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আওয়াইংসা মহাথের।
হৃদরোগে আক্রান্ত হয়ে য়ংড বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আওয়াইংসা মহাথের মারা গেছেন বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
য়ংড বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আওয়াইংসা মহাথের-এর অকাল মৃত্যুতে বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া নেমে আসে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১